শাহ আলম মিয়া, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় সরকারী জায়গায় নির্মিত পাকা ঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (১৪ মে) বিকালে বান্ধাবড়ী বাজারে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
জানা যায়, কিছুদিন পূর্বে উক্ত ঘরটি নির্মান কালে বান্ধাবাড়ী তহশীলদারের নেতৃত্বে কিছু অংশ ভেঙ্গে দেওয়া হয়। পরে গত শুক্র ও শনিবার সরকারী ছুটির দিন সু-কৌশলে ঘরটি পূনরায় নির্মান করে ঘর মালিক নেপাল শীল। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলামের নির্দেশে উক্ত ঘরটির আংশিক ভেঙ্গে দেয় প্রশাসন। আজ সোমবার ঘরের বাকি অংশ নিজ দায়িত্বে অপসারনের কথা রয়েছে ঘর মালিকের।
এ সময় বান্ধাবড়ী তহশীলদার শফিকুল ইসলাম, বাজার কমিটির প্রচার সম্পাদক তাহাজ্জুদ বিশ্বাস, ইউপি সদস্য জাকির হোসেন, অলক দাস, চিত্ত দাস, ইউসুফ হাওলাদার, তুহিন হাওলাদার, বাদল হাওলাদার, সাংবাদিক বৃন্দসহ অসংখ্য জনতা উপস্থিত ছিলেন।
Leave a Reply