1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি, প্রচন্ড তাপদাহে পুড়ছে সুন্দরবন - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে বাস কাউন্টারের সামনে ৩টি ককটেল বিস্ফোরণ অপশক্তি দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে, প্রতিহতের আহ্বান স্পিকারের নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন দিল জনতা মিছিলে মিছিলে উত্তাল কোটালীপাড়া. খোলা হল আওয়ামীলীগ অফিস বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে দুপুর ১টার পর চিকিৎসক শূন্য, ভোগান্তিতে রোগীরা জয়পুরহাটে হাঁকডাক দরদামে জমজমাট মাছের মেলা পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নাম বদলে শেখ মুজিবুর রহমানের নামের ব্যানার টাঙাল ছাত্রলীগ

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি, প্রচন্ড তাপদাহে পুড়ছে সুন্দরবন

  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ২৬৭ জন পঠিত

এস এম সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার : দক্ষিণ আন্দামান সাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে রুপ নিয়েছে। এর ফলে মোংলা সমুদ্র বন্দরকে ১নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানায়, বুধবার গভীর নিম্নচাপটি মোংলা সমুদ্র বন্দর থেকে ১৫৫০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থান করছে।

এটি আরো ঘনিভূত হয়ে ১১মে পর্যন্ত উত্তর-উত্তরপশ্চিমে দিকে এবং পরবর্তীতে দিক পরিবর্তন করে ক্রমান্বয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপের প্রভাবে তৎসংলগ্ন এলাকায় সাগর উত্তাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস।

এদিকে মোংলা বন্দরে ১নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হলেও বুধবার সকাল থেকে উপকূলীয় এ এলাকায় রৌদ্রজ্বল আবহাওয়া ও প্রচন্ড তাপপ্রবাহ বিরাজ করছে। গভীর নিম্নচাপের কোন প্রভাব পড়তে শুরু করেনি এখনও মোংলাতে। সাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হলেও মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকায় চলমান তাপপ্রবাহে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মোঃ হারুন অর রশিদ বলেন, আপাতত চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে। গভীর নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত দাবদাহ বয়ে যাবে। তবে কবে নাগাদ বৃষ্টি হতে পারে তাও নিশ্চিত জানাতে পারেননি তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION