1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দুমকিতে আগুনে পুড়ে পাঁচ বসতঘর ছাই - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে বাস কাউন্টারের সামনে ৩টি ককটেল বিস্ফোরণ অপশক্তি দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে, প্রতিহতের আহ্বান স্পিকারের নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন দিল জনতা মিছিলে মিছিলে উত্তাল কোটালীপাড়া. খোলা হল আওয়ামীলীগ অফিস বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে দুপুর ১টার পর চিকিৎসক শূন্য, ভোগান্তিতে রোগীরা জয়পুরহাটে হাঁকডাক দরদামে জমজমাট মাছের মেলা পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নাম বদলে শেখ মুজিবুর রহমানের নামের ব্যানার টাঙাল ছাত্রলীগ

দুমকিতে আগুনে পুড়ে পাঁচ বসতঘর ছাই

  • Update Time : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ৩৩৪ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। তবে এ অগ্নিকাণ্ডে জানমালের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের ইউনুস সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যদর্শী ও আগুনে ক্ষতিগ্রস্থ কালাম সরকার জানান, রাত সাড়ে ১১ টার দিকে আমি কাজ থেকে ফিরে এসে উঠানে দাড়ালে দেখি মোসলেম সরকারের রান্না ঘরের ছাউনিতে আগুন। কিছু বুঝে উঠার আগ মুহূর্তেই মোসলেম সরকারের ঘরের বাম পাশের সেমি পাকা ইউনুস সরকারের ঘর, ডান পাশে আমার ঘর, আমার ঘরের বাম পাশের মনির সরকারের ঘরসহ মোট চারটি ঘরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজনের ডাক চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন এবং জামাল সরকারের ঘর পর্যন্ত আগুন পৌছে গেলে ওই ঘর ভেঙে বাকি ৮টি ঘরকে আগুন থেকে রক্ষার চেষ্টা করা হয়।

প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত চেয়ে আরেক ক্ষতিগ্রস্ত মোসলেম সরকার জানান, আমি পরিবারসহ দীর্ঘ ৮ মাস ঢাকায় থাকি। খবর পেয়ে সকালে বাড়িতে আসলাম। ঘরে তালাচাবি মারা ছিল এবং কারেন্টের মেইন সুইচ আমি নিজ হাতে বন্ধ করে রেখে গেছি। কীভাবে যে আমার ঘরের পেছনে আগুন লাগলো তা বুঝলাম না।

অচিরেই ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপন সংক্রান্ত জটিলতা দূর করে অত্র উপজেলায় একটি ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপনের দাবি জানিয়ে শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম সালাম বলেন, বরিশাল থেকে সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসি। স্থানীয় হাজার হাজার লোকজন জীবনের ঝুঁকি নিয়ে ফায়ারসার্ভিসের সাথে যৌথভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। আমি ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর সহায়তার জন্য সরকারের উর্ধতন কর্তৃপক্ষসহ সমাজের বিত্তশালীদের দৃষ্টি আকর্ষণ করছি।

পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বলেন, আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টারও অধিক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে আমরা প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত খুঁজে পাই নি।

আগুনে ক্ষতিগ্রস্তরা কোটি টাকার ওপরে ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করলেও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION