1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিরামপুরে বিয়ের আশ্বাসে গৃহবধূকে ধর্ষণ - Bangladesh Khabor
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পানি বণ্টন চুক্তি নিয়ে কারিগরি দল গঠন, শিগগিরই দিল্লিকে জানাবে ঢাকা ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে: স্বাস্থ্যমন্ত্রী আ.লীগের মিছিল, গ্রেফতার ২৪ আসামি রিমান্ডে রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্ত জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কুষ্টিয়ার দৌলতপুরে বন্যার পানিবৃদ্ধি অব্যাহত ; পানিবন্দী ৫০ হাজার মানুষ কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত ২ গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ

বিরামপুরে বিয়ের আশ্বাসে গৃহবধূকে ধর্ষণ

  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ৫০৪ জন পঠিত
বিরামপুর থেকে সাইফুল ইসলাম,
দিনাজপুরের বিরামপুরে মোবাইল ফোন কিনে দিয়ে বিয়ের আশ্বাসে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে বেলাল হোসেন রুবেল (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার দিবাগত রাতে ওই নারী নিজেই বাদী হয়ে ধর্ষণের অভিযোগে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করলে রাতেই অভিযান চালিয়ে ধর্ষক বেলাল হোসেন রুবেলকে তার বোনের বাড়ি থেকে আটক করে পুলিশ। বেলাল হোসেন রুবেল ওই এলাকার হাবিবর রহমানের ছেলে। বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান মনির আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার(১৫ নভেম্বর) আটকের পর বেলালকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বেলাল হোসেন রুবেল নামে এক যুবকের সঙে দীর্ঘ এক বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই গৃহবধূর। এক পর্যায়ে স্বামীর অজান্তে ধর্ষিতা নারীকে মোবাইল ফোন কিনে দেয় বেলাল হোসেন রুবেল। ভ্যানচালক স্বামী বাড়ির বাহিরে থাকায় দীর্ঘদিন থেকেই ওই নারীকে বিয়ের প্রলোভন দিয়ে আসছিল বেলাল। শনিবার দুপুরে ধর্ষক রুবেলের বাড়িতে ডেকে গৃহবধূকে ইচ্ছার বিরুদ্ধে জোর করে ধর্ষণ করেন। পরে বিষয়টি ধর্ষিতার স্বামী ও পরিবারের লোকদের অবগত করেন তিনি। পরে শনিবার দিবাগত রাতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।
বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান মনির এ প্রতিবেদককে বলেন, ধর্ষিতা নারী রাতেই থানায় এসে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে ধর্ষক বেলাল হোসেন রুবেলকে অভিযান চালিয়ে তার বোনের বাড়ি থেকে আটক করা হয়। ধর্ষিতা ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।আটক বেলাল হোসেন রুবেলকে রবিবার সকালে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION