1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু, ছেলে আহত - Bangladesh Khabor
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে ৮৬ লাখ টাকার চেক প্রদান কথিত প্রেমিকার জন্য স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, দল থেকে ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্র নিহত: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: রেজাউল করীম ‘হাসিনা ও আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে জামায়াত’ বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ ২০০ বিচারক প্রাথমিক মনোনয়ন পেলেন

পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু, ছেলে আহত

  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ৩০৭ জন পঠিত

মোঃ হাসমত উল্লাহ, লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে মায়ের সাথে মেয়েরও মৃত্যু হয়েছে। এসময় ২ বছরের একটি ছেলেও গুরুতর আহত হয়।

গত ১৩ জানুয়ারী সকালে উপজেলার পাটগ্রাম বুড়ীমারীর ঘুন্টি নামক এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহতরা হলেন, ওই উপজেলার ধবলসুতি রহমানপুর এলাকার রাশেদুজ্জামানের স্ত্রী সুমি বেগম (২৬) ও তার মেয়ে তাসমিরা তাবাসুম তাসিন (৬)। এ সময় ২ বছরের একটি ছেলে গুরুতর আহত হয়েছে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, লালমনিরহাট থেকে বুড়িমারী গামী একটি ট্রেন ঘুন্টি নামক এলাকা পার হওয়ার সময় ট্রেনের নিচে মা ও তার ছেলে-মেয়ে পড়ে যায়। এতে মা সুমি বেগম ও মেয়ে তাসমিরা তাবাসুম তাসিনের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত ২ বছর বয়সী একটি ছেলেকে উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। তবে কি ভাবে এ দুঘর্টনা ঘটেছে তা তাৎক্ষনিক বলতে পারেনি পুলিশ ও স্থানীয়রা।

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেল পুলিশে খবর দেয়া হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION