1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাঁচবিবিতে অপহরণের ধর্ষণ, মূলহোতা গ্রেফতার অপহৃতা স্কুল ছাত্রী উদ্ধার - Bangladesh Khabor
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে ৮৬ লাখ টাকার চেক প্রদান কথিত প্রেমিকার জন্য স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, দল থেকে ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্র নিহত: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: রেজাউল করীম ‘হাসিনা ও আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে জামায়াত’ বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ ২০০ বিচারক প্রাথমিক মনোনয়ন পেলেন

পাঁচবিবিতে অপহরণের ধর্ষণ, মূলহোতা গ্রেফতার অপহৃতা স্কুল ছাত্রী উদ্ধার

  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ৩১৬ জন পঠিত
ফারহানা আক্তার, জজয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবিতে স্কুল ছাত্রী অপহরণের মুলহোতা ও ধর্ষণকারী মোঃ লিমন হোসেন(২১) কে গ্রেফতার করেছে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
বুধবার জয়পুরহাট সদর উপজেলার বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম গ্রামের মোঃ হান্নান মিয়া ওরফে বাবুর
ছেলে।
জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান, চলতি বছরের ৮ জানুয়ারী অন্তরা সিং (১৪) পাঁচবিবি গার্লস স্কুলের উদ্দেশ্যে বাসা থেকে
বের হয়। কিন্তু সেদিন সে আর বাসায় ফিরে আসে নি। এরপর অনেক খোঁজাখুঁজি করে তার বাবা বিজয় সিং পাঁচবিবি থানায় একটি সাধারণ ডায়েরি করে এবং
জয়পুরহাট র‍্যাব ক্যাম্পকে অবহিত করলে ক্যাম্প বিষয়টি আমলে নিয়ে অপহৃতা স্কুল  ছাত্রীটিকে উদ্ধারের জন্য তদন্ত শুরু করেন। পরবর্তীতে বিভিন্ন তথ্যপ্রযুক্তির সাহায্য নিয়ে অপহরণকারী ও গণধর্ষণ চক্রের মূলহোতা লিমন হোসেনের অবস্থান নির্নয় করে জয়পুরহাট বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে এবং স্কুল ছাত্রীকে
উদ্ধার করে ।
এসময় এই চক্রের আরেক সদস্য শিমুল মিয়া র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে স্কুল ছাত্রীটিকে জিজ্ঞাসাবাদ করলে জানায়, ঐদিন দুপুরবেলা লিমন হোসেন ও শিমুল মিয়া তাকে পাঁচবিবি বাসস্ট্যান্ড থেকে জয়পুরহাট শহরের বাস টার্মিনাল এলাকায় শিমুলের বাসায় নিয়ে গিয়ে তিনদিন ধরে জোরপূর্বক ধর্ষণ করে।
এ বিষয়ে গ্রেফতার আসামীর বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION