1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বগুড়ার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির কাশিমপুর কারাগারে ফাঁসি কার্যকর - Bangladesh Khabor
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: প্রধানমন্ত্রী জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার ‘শেখ মুজিবের প্রতি তাহেরির’ শ্রদ্ধার বিষয়ে যা জানা গেল কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিস ; অফিস খোলা থাকলেও  থাকে না কর্মকর্তা- কর্মচারী হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড পদ্মায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বগুড়ার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির কাশিমপুর কারাগারে ফাঁসি কার্যকর

  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ২৩৪ জন পঠিত

মোঃ সবুজ মিয়া, বগুড়া: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় হাই হাইসিকিউরিটি কারাগারে ডাকাতি ও ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির ফাঁসি কার্যকর করা হয়েছে।

রবিবার (০৮ জানুয়ারি) রাত ১০টায় তাকে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যকর করা হয়। দণ্ড কার্যকর হওয়া কয়েদির নাম সাইফুল ইসলাম (রফিক) ওরফে সাইদুল ইসলাম রফিক (৫০)। তিনি বগুড়া সদর থানার মালতি নগর নামাপাড়া এলাকার মোজাম ফকিরের ছেলে।

কাশিমপুর হাই হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার হাই সিকিউরিটি পার্ট-৪ এ মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত কয়েদি সাইফুলের দণ্ড কার্যকর করেন জল্লাদ শাহজাহান ভুইয়া। গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান ওই আসামির মৃত্যু নিশ্চিত করেন।

সুব্রত কুমার আরও জানান, ২০০৪ সালে সাইফুলের বিরুদ্ধে বগুড়ায় ডাকাতি ও ধর্ষণ করার অপরাধে বগুড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা হয়। এ মামলায় বিচারিক আদালত সাইফুলের মৃত্যুদণ্ডের আদেশ দেন। পরে তিনি ওই রায়ের বিরুদ্ধে প্রথমে উচ্চ আদালতে আপিল এবং পরে রিভিউ আবেদন করেন। আদালতে তার আবেদন খারিজ হলে তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন। ২০২১ সালের ৩ নভেম্বর প্রাণভিক্ষার আবেদন না মঞ্জুর করা হয়। পরে কারাবিধি অনুযায়ী রবিবার রাত ১০টায় তার দণ্ড কার্যকর করা হয়েছে।

মৃত্যুদণ্ড কার্যকরের পর মরদেহের সুরতহাল প্রতিবেদন করে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। তার ভাই রোকন ও মেহেদী হাসান লাশ তাদের গ্রামের বাড়িতে নিয়ে রওনা হয়েছেন বলে জানান জেল সুপার।

মৃত্যুদন্ড কার্যকর করার সময় উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজুয়ান আহামেদ, সহকারী সার্জন ডা. আহসানউল্লাহ ফাহাদ, ডা. কামরুন্নাহার, গাজীপুর, গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION