1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে চা পান করাও বিপজ্জনক - Bangladesh Khabor
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে ৮৬ লাখ টাকার চেক প্রদান কথিত প্রেমিকার জন্য স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, দল থেকে ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্র নিহত: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: রেজাউল করীম ‘হাসিনা ও আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে জামায়াত’ বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ ২০০ বিচারক প্রাথমিক মনোনয়ন পেলেন

জয়পুরহাটে চা পান করাও বিপজ্জনক

  • Update Time : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ৩৫৫ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট: জয়পুরহাট জেলা শহরের নতুনহাট গরুর হাটে চেতনানাশক ওষুধ মেশানো চা পান করে শাহ আলম নামের এক ব্যবসায়ীর লাখ টাকা হাতানোর চেষ্টা করেছেন কয়েকজন।
শনিবার (৭ জানুয়ারি) বিকালে তাতে অবশ্য তারা সফল হননি, চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— জেলা শহরের নতুনহাট শেখপাড়া মহল্লার বাবু মিয়া (৪৫), তার বোন লাকী বেগম (৫০), একই এলাকার মামুন হোসেন (৩৫) ও চকদাদরা এলাকার পলী আক্তার (২১)।
পুলিশ জানায়, নায়ায়ণগঞ্জ থেকে আসা শাহ আলম নামের এক গরু ব্যবসায়ীর কাছে প্রায় সাড়ে ৫ লাখ টাকা ছিল। তিনি শনিবার বিকালে হাটে নেমে একটি হোটেলে নাস্তা করেন। এরপর হোটেল কর্মচারীকে চা আনতে বলেন। ব্যবসায়ীর কাছে থাকা টাকা হাতিয়ে নিতে ওই কর্মচারী ও অপর তিন জন পরস্পর যোগসাজশে চায়ে চেতনানাশক ওষুধ মেশায়। সেই চা পান করে শাহ আলম অসুস্থ হয়। এ অবস্থায় তিনি তার সঙ্গে থাকা জাকারিয়া মাসুদ নামে এক ব্যক্তির কাছে টাকা জমা রাখেন।
পরে অন্য ব্যবসায়ীদের সহযোগিতায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসা নেন।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, নতুনহাট গরুর বড় হাট। সেখানে দূর-দূরান্তের অনেক ব্যবসায়ী গরু কিনতে আসেন। তাদের কাছে টাকা হাতিয়ে নিতে এই চক্র নানা কৌশল করে। তারা শাহ আলমের চায়ে চেতনানাশক ওষুধ মিশিয়ে টাকা হাতানোর চেষ্টা করেছিল। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার চার জনকে আজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION