1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ক্ষেতলালে শত্রুতামূূলক গভীর নলকূপ চালু করে ফসলের ক্ষতি, কৃষকের মাথায় হাত  - Bangladesh Khabor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক সুন্দরগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে নিভে গেল দুটি শিশুর প্রাণ, শোকে স্তব্ধ গ্রাম

ক্ষেতলালে শত্রুতামূূলক গভীর নলকূপ চালু করে ফসলের ক্ষতি, কৃষকের মাথায় হাত 

  • Update Time : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ২৯৬ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার থামড়া গ্রামের পশ্চিম পাশে আহসান হাবীব এর মালিকানাধীন গভীর নলকূপ শত্রুতামূলকভাবে চালু করে ওই নলকূপের স্কীমের প্রায় ১০ বিঘা জমির আলু ও সরিষা ক্ষেত পানিতে ডুবে নষ্ট করে দিয়েছে দুষ্কৃতিকারীরা। গত শুক্রবার গভীর রাতে কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে। কৃষকরা শ্যালো মেশিন ও অন্যান্যভাবে ফসল রক্ষার চেষ্টা চালাচ্ছেন।
এ ঘটনায় থামড়া মাঠের ওই গভীর নলকূপের স্কীমভূক্ত নাজিম উদ্দীন শেখ, শহীদ শেখ, ওয়াহেদ শেখ, জহুরুল ইসলাম, আব্দুল বারিক, আব্দুল মতিন, শেফালি বেগম, আরাম আলী শেখসহ প্রায় ২০-২৫ জন কৃষকের আলু ও সরিষা ক্ষেত গভীর নলকূপের পানিতে ডুবে ব্যাপক ক্ষতি হয়েছে।
গভীর নলকূপ মালিক আহসান হাবীব বাবলু বলেন, ঘটনার দিন হাজিরা শ্রমিক নিয়ে আলু ক্ষেত সেচ দিতেন। ঘটনার দিন সন্ধ্যায় নলকূপ ঘরে তালা লাগিয়ে নিজ বাড়িতে রাত্রী যাপন করেন। এমন সুযোগে দুষ্কৃতিকারীরা নলকূপ ঘরের দেয়ালের শুড়ঙ্গি দিয়ে বাশ ঢুকিয়ে মেইন সুইজ অন করে করলে গভীর নলকূপ চালু হয়। এতে ওই স্কীমের আলু ও সরিষা ক্ষেতসহ প্রায় ১০ বিঘা জমির ফসল পানিতে তলিয়ে যায়।
ক্ষতিগ্রস্থ কৃষক নাজিম শেখ বলেন, আমার প্রায় ২৫ শতক সরিষা ক্ষেতসহ অনেকের আলু ক্ষেত পানিতে ডুবে গেছে। ফলে ওই স্কীমে পানিতে ডুবে যাওয়া ১০ বিঘা জমিতে প্রায় ১ হাজার মন আলু উৎপাদন হতো। এতে আনুমানিক বর্তমান বাজার মূল্যে ৭ লাখ টাকার আলু ফসলের ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি অফিসার জাহিদুর রহমান বলে, পানিতে ডুবে ফসলের ক্ষতি করা দুঃখজনক ঘটনা। উপসহকারী কৃষি অফিসারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা ও ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION