1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সেনাবাহিনীর প্রধানের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় দুই সহস্রাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ - Bangladesh Khabor
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে ৮৬ লাখ টাকার চেক প্রদান কথিত প্রেমিকার জন্য স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, দল থেকে ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্র নিহত: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: রেজাউল করীম ‘হাসিনা ও আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে জামায়াত’ বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ ২০০ বিচারক প্রাথমিক মনোনয়ন পেলেন

সেনাবাহিনীর প্রধানের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় দুই সহস্রাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • Update Time : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ২৮৪ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ: বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

সেনা প্রধানের পক্ষে ৫৫ পদাতিক ডিভিশনের আয়োজনে মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অসহায় ও দুঃস্থ শীতার্তদের মাঝে ভালোবাসার উষ্ণতা পৌঁছে দিতে সামাজিক দায়িত্ব পালনে পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন শীতকালীন প্রশিক্ষণ ২০২২/২৩ এ যশোর অঞ্চলে গত ১৯ ডিসেম্বর ২০২২ হতে মোতায়েন রয়েছে। প্রশিক্ষণের পাশাপাশি গত ৩ জানুয়ারি ২০২৩ তারিখে সেনাবাহিনীর পক্ষ হতে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ২০০০ টি কম্বল বিতরণ করা হয়।

সেনাবাহিনীর প্রধানের পক্ষ হতে আয়োজিত এ কর্মসূচি জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়ার নির্দেশনা ও তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডারের সাথে উপস্থিত ছিলেন যশোর সেনানিবাসের ঊর্ধতন সেনা কর্মকর্তাগণ, স্থানীয় প্রশাসন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION