1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাট আদর্শ বিদ্যালয়ের পাশের সেই ময়লার ভাগার এখন পুষ্প কানন - Bangladesh Khabor
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিস ; অফিস খোলা থাকলেও  থাকে না কর্মকর্তা- কর্মচারী হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড পদ্মায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ

ফকিরহাট আদর্শ বিদ্যালয়ের পাশের সেই ময়লার ভাগার এখন পুষ্প কানন

  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ২৭৪ জন পঠিত

ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট আদর্শ বিদ্যালয়ের প্রবেশ পথের পাশে পতিত জমি দীর্ঘদিন ধরে ময়লার ভাগার হিসেবে ব্যবহার করত বাজারের দোকান ব্যবসায়ীসহ স্থানীয় মানুষজন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে এখন তা নান্দনিক পুষ্প কাননে পরিনত হয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বেলা ৩টায় এই পুষ্প কানন উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি শেখ আব্দুর রাজ্জাক, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য কবি শেখ নাসিরুদ্দীন, বিদ্যালয়ের অধ্যক্ষ শেখ সিদ্দিকুর রহমান, ফকিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান মনিসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ। এসময় তাঁরা বিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামো পরিদর্শণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেন জানান, বিদ্যালয়ের প্রধান ফটকের পাশে একখণ্ড জমি নিয়ে বিরোধ থাকার কারণে দীর্ঘদিন ধরে জমিটি পতিত ছিল। সে সুযোগে কিছু মানুষ সেখানে আবর্জনা ফেলে ময়লার ভাগারে পরিনত করেছিল। বিষয়টি জানার পর দুপক্ষের সাথে কথা বলে জমিটির ময়লা অপসরণ করে নান্দনিক ফুলের বাগানে পরিনত করা হয়েছে।

ময়লার ভাগারকে পুষ্প কাননে রূপান্তর করায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় মানুষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION