1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বগুড়ায় প্রধানমন্ত্রী উপহার হিসেবে পাঁচ হাজার কম্বল বিতরণ - Bangladesh Khabor
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে ৮৬ লাখ টাকার চেক প্রদান কথিত প্রেমিকার জন্য স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, দল থেকে ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্র নিহত: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: রেজাউল করীম ‘হাসিনা ও আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে জামায়াত’ বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ ২০০ বিচারক প্রাথমিক মনোনয়ন পেলেন

বগুড়ায় প্রধানমন্ত্রী উপহার হিসেবে পাঁচ হাজার কম্বল বিতরণ

  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ৩৩২ জন পঠিত

মোঃ সবুজ মিয়া, বগুড়া: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বগুড়ার শেরপুর উপজেলার পাঁচ হাজার তিনশ’ নব্বই শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ শুরু করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার সুঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দিয়ে এই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু।

সুঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ্র সভাপতিত্বে ওই বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, অত্র সুঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক মুনছুর রহমান ঠান্ডু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। পরে স্থানীয় বিভিন্ন গ্রামের চার শতাধিক হতদরিদ্র নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামছুন্নাহার শিউলী জানান, পৌরসভাসহ এই উপজেলার দশটি ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাঁচ হাজার তিনশ’ নব্বই টি কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। সে অনুযায়ী প্রতিনিধি ইউনিয়নে চারশ’ নব্বইটি করে কম্বল দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সুঘাট ইউনিয়নে দরিদ্র শীতার্ত মানুষের বিতরণেল মধ্যদিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION