1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘আজকের শিশুরাই হবে ৪১ সালের স্মার্ট বাংলাদেশের কর্ণধার’ - Bangladesh Khabor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক সুন্দরগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে নিভে গেল দুটি শিশুর প্রাণ, শোকে স্তব্ধ গ্রাম

‘আজকের শিশুরাই হবে ৪১ সালের স্মার্ট বাংলাদেশের কর্ণধার’

  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ২৭৮ জন পঠিত

কাহারোল প্রতিনিধি : দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষা ও প্রযুক্তি জ্ঞানে শিশুদের যোগ্য করে গড়ে তুলছেন। কারণ শিক্ষা হচ্ছে জাতিকে দারিদ্র্যমুক্ত করার সবচেয়ে বড় হাতিয়ার। সেজন্য সার্বজনীন শিক্ষাব্যবস্থা গ্রহণ করেছে বর্তমান সরকার। এর ফলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়ার হার কমেছে। এখন ৯৮ ভাগ ছেলে মেয়ে স্কুলে যায়।

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশের উপযোগী প্রজন্ম গড়ে তুলতে হবে। শিশুরাই হবে ৪১ সালের স্মার্ট বাংলাদেশের কর্ণধার। তারা যাতে আগামী দিনে সোনার মানুষ হিসেবে গড়ে উঠে, সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করছে।

রোববার (১ জানুয়ারি ২০২৩) কাহারোল বাজার ফাযিল মাদরাসা উপজেলার ছাত্রীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি গোপাল।

উপজেলা নির্বাহী অফিসার নাইম হাসান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা শিক্ষা অফিসার মো. আজমুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল লতিফ, কাহারোল থানার ওসি রইস উদ্দীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, কাহারোল বাজার ফাযিল মাদরাসা সুপার আব্দুল সাত্তার কাদেরী।

এদিকে কাহারোল উপজেলার রামচন্দ্রপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামচন্দ্রপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, বালিকা পাইলট উচ্চ বিদ্যাল, কাহারোল সঞ্চয়িতা শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয় এর ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করেন এমপি মনোরঞ্জন শীল গোপাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION