1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে প্রবাসীর স্ত্রীর ঝুলান্ত লাশ - Bangladesh Khabor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক সুন্দরগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে নিভে গেল দুটি শিশুর প্রাণ, শোকে স্তব্ধ গ্রাম

বাউফলে প্রবাসীর স্ত্রীর ঝুলান্ত লাশ

  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৩১৮ জন পঠিত

কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় শিমুল বেগম নামের এক নারীর (২৭) লাশ উদ্ধার করা হয়েছে। শিমুল বেগম দুবাই প্রবাসী নজরুল ইসলামের স্ত্রী। জুবায়র (১০) ও জুনায়দ (৭) নামের দুই সন্তান রয়েছে এই দম্পতির।

এলাকাবাসীর কাছে খবর পেয়ে ০১/০১/২৩ইং তারিখ রোজ রোববার সকালে উপজলার ১০নং কালাইয়া ইউনিয়নের কালাইয়া ইদ্রিস মাল্লা ডিগ্রী কলেজ রোড এলাকায় শিমুলের বাবার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ১২ বছর আগে বাউফল সদর ইউনিয়নের গোসিঙ্গা গ্রামের নজরুল ইসলামের সঙ্গে শিমুলের বিয়ে হয়। শিমুলের স্বামী ঢাকায় ষ্টিল শীটের ব্যাবসা করতেন। প্রায় ৬ মাস আগে ব্যবসায়ে লোকসান দিয়ে তিনি দুবাই চলে যান। এরপর থেকে শিমুল কালাইয়া কলেজ রোড এলাকায় তার বাবার বাড়িতে বসবাস করতেন।

রোববার সকালে এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ বেড রুম থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলান্ত অবস্তায় শিমুলের লাশ উদ্ধার করে। শিমুলের বাবা বাবুল মিয়া সাংবাদিকদের জানান, শিমুলর স্বামী নজরুল দেশে ব্যবসা বানিজ্য করে ঋণগ্রস্ত হয় পড়েন। ধারদেনা পরিশোধ না করেই দুবাই চলে যায় নজরুল। এরপর পাওনাদাররা শিমুলকে টাকার জন্য চাপ সৃষ্টি করেন। এ নিয়ে স্বামী নজরুলের সঙ্গে শিমুলের প্রায়ই ঝগড়া হতো। এ কারনে শিমুল রোববার ভোরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করতে পার।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদান্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে হত্যা না-কি আত্মহত্যা নিশ্চিত হওয়া যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION