1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধুর সমাধিতে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী’র শ্রদ্ধা - Bangladesh Khabor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র সালমান শাহ হত্যা মামলায় কারাগারে ডন ‘তারেক রহমান-নরেন্দ্র মো‌দি একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’ জন্মহার কমাতে চায় সরকার হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেব: প্রধানমন্ত্রী একই হামলায় একজনের পর এবার শিবির নেতা  সালাউদ্দিনও চলে গেলেন না ফেরার দেশে ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান জয়পুরহাটের টুটুল  কোটালীপাড়ায় হাতকড়া হাতে বাবার জানাজায় আ. লীগ নেতা কামাল দ্বিতীয় পদ্মা সেতুর কাজ কবে শুরু হবে? যা বললেন সেতুমন্ত্রী

বঙ্গবন্ধুর সমাধিতে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী’র শ্রদ্ধা

  • Update Time : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ২৬২ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের নবনিযুক্ত প্রধান প্রকৌশলী মো. ইসহাক। শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের, ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় সওজ অধিদপ্তরের পদস্থ কর্মকর্তা সহ গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সুরুজ মিয়া, তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাশ, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদ হোসেন, সহকারী প্রকৌশলী শিশির কুমার বড়াল, উপবিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস সহ অন্যান্য প্রকৌশলী, কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে প্রধান প্রকৌশলী বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এরপর প্রধান প্রকৌশলী গোপালগঞ্জ সড়ক ভবনে পৌঁছালে সেখানে সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুল হালিম খান সহ অন্যান্য নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION