1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে ভুয়া কবিরাজি চিকিৎসার মাধ্যমে প্রতারণা আটক - Bangladesh Khabor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে জাতীয় সমবায় দিবস পালিত কারা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিচ্ছে, জানালেন ডিএমপির ডিসি দিবাস্বপ্ন দেখবেন না, এ জীবনে হাসিনা আর ফিরবে না: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে নির্বাচন, থাকছে না ইভিএম এমপিওভুক্ত শিক্ষকরাও একই হারে পে-স্কেল পেতে যাচ্ছেন: শিক্ষামন্ত্রী ডিসেম্বরে আ. লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়: খন্দকার মারুফ ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম

জয়পুরহাটে ভুয়া কবিরাজি চিকিৎসার মাধ্যমে প্রতারণা আটক

  • Update Time : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৩৭১ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটে ভুয়া কবিরাজি চিকিৎসার মাধ্যমে প্রতারণা করে স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের মুলহোতা ফিরোজ মন্ডল (৫৫) নামে এক ভুয়া কবিরাজকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা।

বৃহস্পতিবার রাতে সদর উপজেলার দূর্গাদহ বাজার এলাকা থেকে হাতিয়ে নেওয়া স্বর্ণালঙ্কারসহ তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কোম্পানী অধিনায়ক মেজর মোস্তফা জামান।

আকটকৃত ভুয়া কবিরাজ ফিরোজ মন্ডল সদর উপজেলার ঘাসুরিয়া গ্রামের মৃত মফিজ মন্ডলের ছেলে।

কোম্পানী অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান, গত বৃহস্পতিবার দিনের বেলায় সদর উপজেলার মধ্যপালি গ্রামের মতিউর রহমানের স্ত্রী রাবেয়া বেগমের কবিরাজি চিকিৎসা দেওয়ার জন্য ভুয়া কবিরাজ ফিরোজ মন্ডল ও তার দুইজন সহযোগী বাসায় আসেন। স্বামীর অনুপস্থিতিতে তারা রাবেয়া বেগমের কবিরাজি ঝাড়ফুক ও তান্ত্রিক চিকিৎসা দিতে শুরু করেন। একপর্যায়ে রাবেয়া বেগমকে ঝাড়ফুক দিয়ে বেহুশ করেন তারা। এরপর শরীর থেকে স্বর্ণের আংটি ও স্বর্ণের প্লেট (পাশা) নিয়ে বাড়ি থেকে চলে যায় প্রতারকরা। পরবর্তীতে রাবেয়ার জ্ঞান ফিরে দেখতে পান তার স্বর্ণের আংকটি ও পাশা নেই। বুঝতে পারে প্রতারক কবিরাজের দল তার এসব স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। সন্ধ্যায় রাবেয়ার স্বামী মতিউর রহমান জয়পুরহাট র‌্যাব ৫ ক্যাম্পে গিয়ে অভিযোগ করেন। রাতেই র‌্যাব সদস্যরা প্রযুক্তির সহায়তায় সদরের দূর্গাদহ বাজার থেকে প্রতারক চক্রের মূলহোতাকে নিয়ে যাওয়া স্বর্ণালঙ্কার সহ গ্রেফতার করেন। এ সময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়। শুক্রবার সকালে আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
সদর থানার ওসি তদন্ত সারোয়ার হোসেন আসামী সোপর্দের বিষয় নিশ্চিত করেছেন। বিকেলে তাকে জেল-হাজতে প্রেরণ করা হবে বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION