1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার - Bangladesh Khabor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে জাতীয় সমবায় দিবস পালিত কারা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিচ্ছে, জানালেন ডিএমপির ডিসি দিবাস্বপ্ন দেখবেন না, এ জীবনে হাসিনা আর ফিরবে না: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে নির্বাচন, থাকছে না ইভিএম এমপিওভুক্ত শিক্ষকরাও একই হারে পে-স্কেল পেতে যাচ্ছেন: শিক্ষামন্ত্রী ডিসেম্বরে আ. লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়: খন্দকার মারুফ ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম

বাউফলে দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • Update Time : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৩৫০ জন পঠিত

কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার সাজাপ্রাপ্ত দুই আসামীকে প্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ঢাকা যাত্রাবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ জালাল ওরফে পলাশ গাজী (৩৮) মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী। অপরদিকে আবুল বাশার (৩৫) ১০বছর ০৬ মাস দন্ডপ্রাপ্ত আসামী।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে (২৭/১২/২২ তারিখ) আসামীদের গ্রেপ্তার করতে বাউফল থানার এসআই মনির হোসেনের নেতৃত্বে, এএসআই মোঃ পারভেজ আনোয়ার ও এএসআই মোঃ মহিউদ্দিন র‍্যাব-৩ এর সহোযোগীতায় ঢাকার যাত্রাবাড়ি এলাকয় অভিযান চালান।

এতে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী মোঃ জালাল ওরফে পলাশ গাজীকে ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হন। পলাশ কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানায় একটি হত্যা মামলার (৬নং আসামী) মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী। (মামলা নং ১০. তারিখ ১৫/০১/১৪ খ্রি: জিআর ১০/১৪ ধারা ৩০২/৩৪ দন্ডবিধ)। পলাশ উপজেলার ৯নং নাজিরপুর ইউনিয়নের নিমদি গ্রামের মৃত চান্দু গাজীর ছেলে।

অপরদিকে চাদপুরের মতলব থানায় অটোগাড়ি ছিনতাই মামলায় (দন্ডবিধি ৩৯৪ ধারা) ১০ বছর ৬মাস দন্ডপ্রাপ্ত আসামী আবুল বাশারকে একই এলাকার অপর একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় (মামলা নং ০৪/১৪ জিআর ৬৮/১৪ তারিখ ১৯/০৭/১৪ খ্রি:)। বশারের উপজেলার ৪নং সূর্যমনি ইউনিয়নের আব্দুল বারেক মীরের ছেলে। এরা বহুদিন যাবৎ পলাতক ছিলেন।

এবিষয়ে ওসি আল মামুন বলেন, আমাদের সার্বিক তত্বাবধায়নে বাউফল থানার একটি টিম ঢাকায় পাঠিয়ে পৃথক স্থান থেকে দুজনকেই গ্রেপ্তার করতে সক্ষম হই। আসামীরা এখন বাউফল থানা হেফাজতে আছে। তাদেরকে পটুয়াখালী জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION