1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
স্বেচ্ছাসেবীদের উদ্যোগে গোপালগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ - Bangladesh Khabor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক সুন্দরগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে নিভে গেল দুটি শিশুর প্রাণ, শোকে স্তব্ধ গ্রাম

স্বেচ্ছাসেবীদের উদ্যোগে গোপালগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • Update Time : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ৩০০ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে শীতের তীব্রতা বাড়ায় গভীর রাতে পথে পথে ছিন্নমূল ও শীতার্ত মানুষ খুঁজে তাদের গায়ে কম্বল জড়িয়ে দিচ্ছে গোপালগঞ্জের এক ঝাঁক তরুন স্বেচ্ছাসেবী।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে গোপালগঞ্জ পৌর শহরের রাস্তা ও লাইনের পাশে শীতবস্ত্রহীন থাকা অসহায়, হতদরিদ্র, পথশিশু ও প্রতিবন্ধী মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এক হাজার কম্বল বিতরণের কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে।

মানবিক কাজে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব ও গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন।

প্রচণ্ড শীতের মধ্যে শীতবস্ত্র পেয়ে স্বস্তি প্রকাশ করেন অসহায় শীতার্ত মানুষগুলো।

স্বেচ্ছাসেবীরা জানায়, আমাদের সংগঠনগুলো সব সময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। হোক তা প্রকাশ্যে অথবা গোপনে অথবা নীরবে। তারই ধারাবাহিকতায় রাতে শীতবস্ত্র নিয়ে বের হয়ে দেখলাম এই শীতে মানুষ কত কষ্ট করে রাতযাপন করছে।

গোপালগঞ্জ বন্ধু মহল, সূর্য শিশির ফাউন্ডেশন, আমাদের গোপালগঞ্জ ব্লাড ব্যাংক, মামাস, চন্দ্রদিঘলিয়া ব্লাড ব্যাংক, মুকসুদপুর ক্লাবসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় এই উদ্যোগটি নেয়া হয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION