1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে প্রেমবাগের এরশাদ এতিমখানার নব নির্মিত ৪তলা ভবনের উদ্বোধন - Bangladesh Khabor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র সালমান শাহ হত্যা মামলায় কারাগারে ডন ‘তারেক রহমান-নরেন্দ্র মো‌দি একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’ জন্মহার কমাতে চায় সরকার হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেব: প্রধানমন্ত্রী একই হামলায় একজনের পর এবার শিবির নেতা  সালাউদ্দিনও চলে গেলেন না ফেরার দেশে ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান জয়পুরহাটের টুটুল  কোটালীপাড়ায় হাতকড়া হাতে বাবার জানাজায় আ. লীগ নেতা কামাল দ্বিতীয় পদ্মা সেতুর কাজ কবে শুরু হবে? যা বললেন সেতুমন্ত্রী

অভয়নগরে প্রেমবাগের এরশাদ এতিমখানার নব নির্মিত ৪তলা ভবনের উদ্বোধন

  • Update Time : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ২৮৪ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : অভয়নগরে প্রেমবাগের এরশাদ এতিমখানার নব নির্মিত ৪তলা ভবনের উদ্বোধনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নবিরুল ইসলাম বুলবুল প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে যুগ্ম সচিব সুভাষ চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।
রবিবার সকাল ১০টার সময় উপজেলার ঐতিহ্যবাহী প্রেমবাগের এরশাদ এতিমখানার নবনির্মিত ৪তলা ভবনের শুভ উদ্বোধন করা হয়। এসময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এতিমখানার সভাপতি সৈয়দ মাহবুব হোসেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন এতিমখানা সাধারণ সম্পাদক মোল্যা সাইদ আলম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থদানকারী প্রবাসী ডাক্তার আব্দুল মান্নানের ভাই শাহিনুর কবির, প্রবাসী জমি দাতা মোশারফ হোসেন মো. সোবহান মোল্যা মোঃ আহসান। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন প্রফেসর মুজিবর রহমান শাওন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সৈয়দ কামরুজ্জামান, শিক্ষক মাহবুব হোসেন, মালোপাড়া ক্যাম্প ইনচার্জ মো. ওহিদুল ইসলাম উদিচী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুনীল দাস, সাংবাদিক জাকির হোসেন হৃদয় প্রমুখ।
জানা যায়, ১কোটি ২৮ লক্ষ টাকা ব্যয় এতিমদের থাকার জন্য এ ভবনটি নির্মিত করা হয়েছে। এলাকাবাসীর কাছ থেকে ২০ লক্ষ টাকা এবং বিভিন্ন দপ্তর থেকে ১ কোটি ১৮ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নবিরুল ইসলাম বুলবুল ও সচিব সুভাষ চন্দ্র বিশ্বাস জানান, এরশাদ এতিমখানায় সার্বিক সহযোগিতা করা হবে। এবং পর্যায়ক্রমে মাদ্রাসার উন্নয়নে কাজ করে যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION