1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বগুড়ায় শেষ হলো তিনদিনের জেলা ইজতেমা - Bangladesh Khabor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র সালমান শাহ হত্যা মামলায় কারাগারে ডন ‘তারেক রহমান-নরেন্দ্র মো‌দি একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’ জন্মহার কমাতে চায় সরকার হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেব: প্রধানমন্ত্রী একই হামলায় একজনের পর এবার শিবির নেতা  সালাউদ্দিনও চলে গেলেন না ফেরার দেশে ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান জয়পুরহাটের টুটুল  কোটালীপাড়ায় হাতকড়া হাতে বাবার জানাজায় আ. লীগ নেতা কামাল দ্বিতীয় পদ্মা সেতুর কাজ কবে শুরু হবে? যা বললেন সেতুমন্ত্রী

বগুড়ায় শেষ হলো তিনদিনের জেলা ইজতেমা

  • Update Time : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ২৮৬ জন পঠিত

মোঃ সবুজ মিয়া, বগুড়া: শেষ দিনে শনিবার বেলা সাড়ে ১২ টায় আখেরী মোনাজাত শুরু হয়ে ৩০ মিনিট ব্যাপী মোনাজাত করা হয়। এর আগে গত বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বগুড়া ইজতেমার প্রথম পর্ব ৷ যেখানে বিশ্বের ৬টি দেশ ও বগুড়া জেলার ১২টি থানার ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা মাঠে সমবেত হন।

দিল্লির নিজামুদ্দিন মারকাজে মাওলানা সাদ ছাহেবের অনুসারীদের আয়োজনে বগুড়া সদরের ঝোপগাড়ি এলাকায় এ ইজতেমা শুরু হয়েছিল। বগুড়া ইজতেমা সূত্র জানিয়েছে, ইজতেমা উপলক্ষে ৬টি দেশের মুসল্লি (মরক্কো, রাশিয়া, ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া, সৌদি আরব) এবং বগুড়ার ১২টি থানার মুসল্লিরা জামাতবদ্ধ হয়েছিলেন।

এবারের ইজতেমায় প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহন করেছিল বলেও জানা যায়। তিনদিন ব্যাপী শুরু হওয়া এ ইজতেমা শনিবার বিশেষ মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হল। এদিকে ধর্মপ্রাণ মুসল্লিদের নিরাপত্তা এবং ইজতেমা সুষ্ঠুভাবে শেষ করতে বগুড়া জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল। এছাড়াও গোয়েন্দা সংস্থায় নিয়োজিত কর্মকর্তারা ইজতেমা ময়দানে নজরদারি করেছে বলে জানান জেলা পুলিশ সুপার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION