1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে জামায়াতের মিছিল, ককটেল বিস্ফোরণ, পুলিশের ফাঁকা গুলি, আটক ১২জন - Bangladesh Khabor
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিস ; অফিস খোলা থাকলেও  থাকে না কর্মকর্তা- কর্মচারী হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড পদ্মায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ

জয়পুরহাটে জামায়াতের মিছিল, ককটেল বিস্ফোরণ, পুলিশের ফাঁকা গুলি, আটক ১২জন

  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ২৮০ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাট সদরের বামনপুর সগুনা চারমাথা  মোড়ে জামায়াতের মিছিল থেকে ককটেলসহ জেলা জামায়াত  শিবিরের ১২জন নেতা কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ  (ডিবি)।শনিবার সকালে এ ঘটনা ঘটেছে।

আটককৃতরা হলোঃ সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর শাহ আলম দেওয়ান (৪৫), জামায়াত নেতা নাহিদুল ইসলাম (৩০), জামায়াত কর্মী শহিদুল ইসলাম , আমিনুল ইসলাম , শিপন , নুর নবী , জেলা ছাত্র শিবিরের সভাপতি আসাদুল ইসলাম আসাদ , সেক্রেটারি  মামুনুর রশিদ ,  শিবির কর্মী  মারুফ ,  মেহেদী হাসান , মেশকাত শরীফ  ও সোহরাব আলী
জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের  (ডিবি) ওসি শাহেদ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকালে সদর উপজেলার বামনপুর সগুনা চারমাথা এলাকায় জামায়াত শিবিরের নেকা- কর্মীরা একটি ঝটিকা মিছিল বের হয়। এ সময় গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ককটেল বিস্ফোরণ ঘটায়  ও  পুলিশকে লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করা ছাড়াও ককটেল বিস্ফোরণ ঘটায়।  এতে ডিবি পুলিশের ৩ সদস্য আহত হন, তারা হলেন- ডিবি পুলিশের এসআই জাহাঙ্গীর আলম, এসআই আমিরুল ইসলাম ও এ এসআই মহবুব সিদ্দিকী।
এসময় ডিবি পুলিশ  ৬রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে  ঘটনাস্থল খেকে জেলা জামায়াতের  ১২জন নেতা কর্মীকে আটক করা ছাড়াও ৬টি ককটেল জব্দ করা হয়েছে বলেও জানান ডিবি পুলিশ পরিদর্শক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION