1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাঁচবিবির ধরঞ্জী বিজয় দিবস উদ্যাপন ও পুরুস্কার বিতরণ - Bangladesh Khabor
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিস ; অফিস খোলা থাকলেও  থাকে না কর্মকর্তা- কর্মচারী হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড পদ্মায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ

পাঁচবিবির ধরঞ্জী বিজয় দিবস উদ্যাপন ও পুরুস্কার বিতরণ

  • Update Time : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ২২৯ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে  ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করা হয়েছে। দিবসটি  উপলক্ষ্যে ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃত্বে প্রভাত ফেরির মাধ্যমে শহীদ মিনারে পুষ্পমাল্য  অর্পণ শেষে দলীয় কার্যালয়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি মাগফেরাত কামনায়  মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পরে ৪নং ধরঞ্জী ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র/ছাত্রীদের ধরঞ্জী  হাইস্কুল মাঠে দিনভর ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিকেল ৫টায় বিজয়ীদের  মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে উক্ত পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধরঞ্জী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মোমতাজুর রহমান।
বিশেষ অতিথি  হিসাবে আরো উপস্থিত ছিলেন, ধরঞ্জী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সফিকুল  ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, ওয়ার্ড  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বাবু, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ  সম্পাদক মোতালেব হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION