1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজন ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বিজয় দিবস পালিত - Bangladesh Khabor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক সুন্দরগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে নিভে গেল দুটি শিশুর প্রাণ, শোকে স্তব্ধ গ্রাম

ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজন ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বিজয় দিবস পালিত

  • Update Time : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ২৫৩ জন পঠিত
নুরুজ্জামান, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে সূর্যোদ্বয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়েছে। এর পরপরই মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অমর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে হাজারো মানুষ। জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, শিক্ষক সংগঠন, টেলিভিশন সাংবাদিক সমিতি, প্রেসক্লাবসহ সাংবাদিক সংগঠন, আইনজীবী, স্বাধীনতা চিকিৎসা পরিষদ, ব্যবসায়ী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এর পক্ষ থেকে পুস্পস্তাবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
অন্যদিকে সকাল সাড়ে ৮টায় শেখ রাসেল স্টেডিয়ামে পায়রা ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। পরে তিনি ও পুলিশ সুপার জেলার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন।
 এছাড়াও দিনভর নানা কর্মসূচির মধ্যে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মনোজ্ঞ ডিসপ্লে, খেলাধুলা, বিজয় র‌্যালি, আলোচনা সভা, জেলা ক্রীড়া সংস্থা ও মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে ক্রীড়া প্রতিযোগীতা, শিশুদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে।#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION