1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
স্বাধীনতা বিরোধীদের চিহ্নিত করুন, যাতে তারা মাথা তুলে দাঁড়াতে না পারে : এমপি গোপাল - Bangladesh Khabor
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিস ; অফিস খোলা থাকলেও  থাকে না কর্মকর্তা- কর্মচারী হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড পদ্মায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ

স্বাধীনতা বিরোধীদের চিহ্নিত করুন, যাতে তারা মাথা তুলে দাঁড়াতে না পারে : এমপি গোপাল

  • Update Time : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ২৪২ জন পঠিত

সুকুমার রায়, কাহারোল: রাজাকাররা আর বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে না একথা উল্লেখ করে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, যতদিন লাল সবুজের পতাকা থাকবে, ততদিন বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ থাকবে। আর বাংলার মাটিতে স্বাধীনতা বিরোধীদের ঠাঁই হবে না।

মুক্তিযোদ্ধাদের উদ্দেশে এমপি গোপাল বলেন, স্বাধীনতা বিরোধীদের চিহ্নিত করুন, যাতে তারা মাথা তুলে দাঁড়াতে না পারে। স্বাধীনতার প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। এ ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের শিক্ষকের ভূমিকা রাখতে হবে। তবেই তরুণ প্রজন্ম স্বাধীনতার সঠিক ইতিহাস জানবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের আবাসনের পাশাপাশি তাদের ভাতাকে ১০ হাজার টাকা থেকে ৩৫ হাজার টাকা বৃদ্ধি করেছে। যা বিগত কোন সরকার ক্ষমতায় থাকাকালীন করেননি। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য ও সাহসী নেতৃত্বের কারণে বাংলাদেশ শত প্রতিকূলতা সত্তে¡ও উন্নয়নে দিকে এগিয়ে চলেছে।

মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার (১৬ ডিসেম্বর ২০২২) কাহারোল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্বধর্না ও আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাঈম হাসান খান এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখনে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ।

এর আগে কাহারোল উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন এমপি মনোরঞ্জন শীল গোপাল। পরে আলোচনা সভা শেষে প্রধান অতিথি শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, মুক্তিযোদ্ধাদের প্রতি সন্মাননা পুরস্কার প্রদান করেন।

এর পর তিনি মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহন কারী কুচকাওয়াজ, ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগিতা, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা ও আবৃত্তি প্রতিযোগিতা অংশগ্রহন কারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন এমপি মনোরঞ্জন শীল গোপাল।

এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে শহীদদের স্মৃতির প্রতি এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন ও মহান বিজয় দিবস উপলক্ষে বীরগঞ্জ পাইলট সরকারি বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান এবং “জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারন ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখে মনোরঞ্জন শীল গোপাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION