1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে সাংবাদিক সম্রাট - Bangladesh Khabor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র সালমান শাহ হত্যা মামলায় কারাগারে ডন ‘তারেক রহমান-নরেন্দ্র মো‌দি একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’ জন্মহার কমাতে চায় সরকার হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেব: প্রধানমন্ত্রী একই হামলায় একজনের পর এবার শিবির নেতা  সালাউদ্দিনও চলে গেলেন না ফেরার দেশে ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান জয়পুরহাটের টুটুল  কোটালীপাড়ায় হাতকড়া হাতে বাবার জানাজায় আ. লীগ নেতা কামাল দ্বিতীয় পদ্মা সেতুর কাজ কবে শুরু হবে? যা বললেন সেতুমন্ত্রী

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে সাংবাদিক সম্রাট

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ২৯০ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা: দৈনিক আমার সংবাদ পত্রিকার গাইবান্ধা জেলার  ফুলছড়ি উপজেলা প্রতিনিধি জামিরুল ইসলাম সম্রাট আর নেই । (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর।
বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সম্রাটের শরীরে গত মাসে ফুসফুসে ক্যান্সার ও কিডনি রোগ ধরা পড়ে। এ ছাড়া দুই সপ্তাহ ধরে তিনি ডেঙ্গুজ্বরে আক্রান্ত ছিলেন।
জামিরুল ইসলাম সম্রাট ফুলছড়ি উপজেলা প্রেস ক্লাবের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন। এ ছাড়া তিনি দৈনিক আমার সংবাদ পত্রিকার ফুলছড়ি উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ফুলছড়ি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. আমিনুল হক।
তিনি জানান, দুই সপ্তাহ আগে ডেঙ্গু রোগে আক্রান্ত হন সাংবাদিক সম্রাট। এছাড়া গত মাসে তার শরীরে ফুসফুসে ক্যান্সার ও কিডনি রোগ ধরা পড়ে।
গত ১০ ডিসেম্বর তাকে প্রথমে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করান তার পরিবার। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে নেয়া হয় আইসিইউ-তে। সেখানে চিকিৎসাধীন বিকেলে তাকে মৃত্যু ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।
গাইবান্ধারর ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামের মৃত ফয়জার রহমান সরকার ও মৃত জেলেখা বেগম দম্পত্তির চতুর্থ সন্তান সাংবাদিক সম্রাট।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভার্থী রেখে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION