1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে : এসপি সুদীপ - Bangladesh Khabor
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিস ; অফিস খোলা থাকলেও  থাকে না কর্মকর্তা- কর্মচারী হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড পদ্মায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ

শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে : এসপি সুদীপ

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ২৩৯ জন পঠিত

মোঃ সবুজ মিয়া, বগুড়া: বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে শিক্ষার্থীদের। প্রতিটি শিক্ষার্থী যেভাবে বেড়ে উঠে সঠিক শিক্ষায়, ঠিক সেভাবে প্রতিটি শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের, লড়াই সংগ্রামের সঠিক ইতিহাস জানতে হবে। শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানানোর জন্য এই আয়োজন। প্রতিটি শিক্ষার্থী জানবে, এই প্রজন্ম জানবে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস।

মুক্তিযুদ্ধের আলোকচিত্রগুলো প্রদর্শনের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের বোধ ও শক্তিকে জাগিয়ে তুলতে হবে। যাতে করে তারা আগামীতে মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান হয়ে দেশ ও দেশের মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করতে পারেন।

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে বুধবার বেলা ১১টায় বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে মহান বিজয় দিবস উপলক্ষে তিনদিনব্যাপী মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে তিনদিনব্যাপী মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে এসময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভোলা, বীর মুক্তিযোদ্ধা এএইচএম আখতারুজ্জামান, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার ইনচার্জ সহকারি অধ্যাপক কাজী মুনজুরুল হক, কলেজ শাখা শিক্ষক প্রতিনিধি প্রভাষক শহিদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক ইয়াসমিন সুলতানা, স্কুল শাখা শিক্ষক প্রতিনিধি আঞ্জুয়ারা খাতুন, প্রাথমিক শাখার ইনচার্জ শরমিলা আকতার সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এদিন বেলা ১২টায় বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ শিক্ষক মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION