1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে বিদ্যালয়ের দপ্তরির বিরুদ্ধে মহিলা স্বাস্থ্যসেবা কর্মকর্তার অভিযোগের তদন্ত শুরু - Bangladesh Khabor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক সুন্দরগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে নিভে গেল দুটি শিশুর প্রাণ, শোকে স্তব্ধ গ্রাম

অভয়নগরে বিদ্যালয়ের দপ্তরির বিরুদ্ধে মহিলা স্বাস্থ্যসেবা কর্মকর্তার অভিযোগের তদন্ত শুরু

  • Update Time : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ২৮০ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর: অভয়নগরে বিদ্যালয়ের দপ্তরির বিরুদ্ধে মহিলা স্বাস্থ্যসেবা কর্মকর্তার অভিযোগের তদন্ত শুরু করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার।
জানা গেছে ,যশোরের অভয়নগর উপজেলার ৫০নং গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি মো. লিটন সরদারের বিরুদ্ধে শুভরাড়া ইউনিয়ন সিনিয়র স্বাস্থ্যসেবা কর্মকর্তা মমতাজ খাতুন লিখিত অভিযোগ করেন।
ওই সূত্র ধরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সহকারী শিক্ষা অফিসার কামরুননাহার হাসিনা বানু এ ব্যাপারে তদন্ত শুরু করেছেন।
বিদ্যালয়ের দপ্তরি মো. লিটন সরদারকে তলব করে শুনানি করেন। এবং লিখিত জবাব নেন। এরপর  বাদী স্বাস্থ্যসেবা কর্মকর্তা মমতাজ খাতুনকে ডেকে বিস্তারিত শুনানি নেন।
মমতাজ বেগম জানান, বিদ্যালয়ের দপ্তরী লিটন সরদার তার সঙ্গে নোঙরা আচরণ করে কুপ্রস্তাব দেন। তাই উপজেলা সহকারী কামরুননাহার হাসিনা বানু তার দপ্তরে ডেকে বিষয়টি বিস্তারিত আমার কাছ থেকে জানেন।
অভিযুক্ত দপ্তরী লিটন সরদার বলেন, শ্লীলতাহানির অপরাধে জরিমানা দিয়েছি গ্রামবাসীর চাপে ২০ হাজার টাকা। উপজেলা শিক্ষা অফিস থেকে আমাকে নোটিশ করা হয়েছে।
এ ব্যাপারে সহকারী শিক্ষা অফিসার কামরুননাহার হাসিনা বানু বলেন, গাপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি মো. লিটন সরদারের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে। তাকে ডেকে শুনানি করেছি। এলাকাবাসীদের যে অভিযোগ গুলো লিখিত আকারে নেয়া হয়েছে। তদন্ত চলছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদ করিম জানান, এ ব্যাপারে তদন্ত চলছে। সহকারী শিক্ষা অফিসার কামরুননাহার হাসিনা বানুসহ তদন্ত কমিটি করে দেয়া হয়েছে। তদন্তপূর্বব পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ২৭অক্টোবর বৃহস্পতিবার সকালে তিনি ৫০নং গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনা টিকাদানে ব্যস্ত ছিলেন। সকাল আনুমানিক ১১ টার সময় উক্ত বিদ্যালয়ের দপ্তরী লিটন সরদার তার সঙ্গে নোঙরা আচরণ করে কুপ্রস্তাব দেন। উপজেলার ৫০নং গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি মো. লিটন সরদারের বিরুদ্ধে শুভরাড়া ইউনিয়ন সিনিয়র স্বাস্থ্যসেবা কর্মকর্তা মমতাজ খাতুন লিখিত অভিযোগ করেন বিভিন্ন দপ্তরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION