1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারের বিরুদ্ধে রোগীর সাথে অসৌজন্যমূলক আচরনের অভিযোগ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: রেজাউল করীম ‘হাসিনা ও আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে জামায়াত’ বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ ২০০ বিচারক প্রাথমিক মনোনয়ন পেলেন বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারের প্রত্যয় তারেক রহমান ও এরদোগানের জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ কোটালীপাড়ায় ইউএনওর সঙ্গে অটোরিকশা-মাহিন্দ্রা মালিক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারের বিরুদ্ধে রোগীর সাথে অসৌজন্যমূলক আচরনের অভিযোগ

  • Update Time : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ২৮৩ জন পঠিত

শফিকুল ইসলাম হিরু, ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার মো: জাবের আল সাইমের বিরুদ্ধে চিকিৎসা সেবা নিতে যাওয়া এক রোগীর সাথে অসৌজন্যমূলক আচরনের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলার ২১২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী এনামুল হক অভিযোগ করে জানান, তার ছেলের নাকে সমস্যা হওয়ায় মঙ্গলবার সকালে হাসপাতালে যান তিনি। সরকারি টিকিট কেটে হাসপাতালের দ্বিতীয় তলায় ২১২ নাম্বার কক্ষে নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার মো: জাবের আল সাইমের কাছে গেলে ডাক্তার সাহেবকে ফোনে কথা বলতে দেখে এনামুল হক তার ছেলেকে নিয়ে দীর্ঘ সময় চুপ করে দাড়িয়ে থাকেন।

এসময় অন্য কোন রোগী ছিল না। ডাক্তারের ফোনের কথা শেষ করে আবার অন্য নম্বরে কথা বলার জন্য মোবাইলে নম্বরে কল করতে গেলে এনামুল হক তার ছেলেকে দেখার জন্য ওই ডাক্তারকে অনুরোধ করেন। উত্তরে ডাক্তার বলেন, আমি ফোনে কথা বলতেছি দেখতে পাচ্ছেন না, পরে আসুন। জবাবে এনামুল হক অনুরোধ করে করলেও তাকে হ্যা পরে আসতে হবে জানান। পরে ক্ষোভের সাথে টিকিট নিয়ে ডাক্তার বলেন, কই, কি হয়েছে দেখি এই বলে দায়সাড়াভাবে ১ মিনিটের মধ্যে কোনমতে রোগী দেখে ও ব্যবস্থাপত্র লিখে দিয়ে তাড়িয়ে দেয়।

এ বিষয়ে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার মো: জাবের আল সাইম বলেন, বাসা থেকে ফোন আসছিলো তাই তাকে বাহিরে বসতে বলেছি। তার সাথে কোন অসৌজন্যমূলক আচরন করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION