1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঝালকাঠির রাজাপুরে ব্যবসায়ীর পায়ের রগ কর্তন - Bangladesh Khabor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক সুন্দরগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে নিভে গেল দুটি শিশুর প্রাণ, শোকে স্তব্ধ গ্রাম

ঝালকাঠির রাজাপুরে ব্যবসায়ীর পায়ের রগ কর্তন

  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ২৮৫ জন পঠিত
শফিকুল ইসলাম হিরু, ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে দোকানের ভিতরে ব্যবসায়ীর উপরে হামলা চালিয়ে পায়ের রগ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ১১ ডিসেম্বর রাত নয়টায় এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী মোঃ রাজু (৩০) স্থানীয় মোঃ হেমায়েত উদ্দিন হাওলাদারের ছেলে। এবং হামলাকারী মোঃ শাহিন (২৫) একই এলাকার মোঃ মোসারেফ এর ছেলে।
ব্যবসায়ীর স্বজন ও পত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় রাজুর দোকানে পার্শ্ববর্তী রফিকের হোটেলের কর্মচারী রিফাত(৮) কেনাকাটা করতে আসলে শাহিন তাকে শুধুশুধু মারধর করে। এসময় রাজু তার ক্রেতা নষ্ট হয়ে যাবে তাই শাহিনকে মারতে নিষেধ করে মারার কারন জিজ্ঞেস করে।
এতে শাহিন ক্ষিপ্ত হয়ে রাজুর দোকান ভাংচুর করে রাজুর উপরে হামলা চালায়। হামলায় রাজুর ডান পায়ের উপরে গ্লাস পরে ৪ টি রগ কেটে যায়। পরে সবাই মিলে রাজুকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা খারাপ দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরণ করেন। পরে বরিশাল রয়েল সিটি হাসপাতালে রাজুর পায়ের অপারেশন করা হয়। তারা আরও জানায়, রাজুর উপরে হামলাকারী শাহিন উশৃংখল প্রকৃতির ছেলে। এলাকায় অনেক খারাপ কাজের সাথে জড়িত। ওর যাতনায় এলাকাবাসী অতিষ্ঠ। শাহিনের বিরুদ্ধে থানায় আরো একাধিক মামলা রয়েছে। হামলার সময় শাহিন দোকানের ক্যাশ থেকে ১ লক্ষ ৩৫ হাজার টাকার বেশি টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। আসলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION