1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে বিজিবি-বিএসএফ মৈত্রী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত - Bangladesh Khabor
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিস ; অফিস খোলা থাকলেও  থাকে না কর্মকর্তা- কর্মচারী হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড পদ্মায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ

জয়পুরহাটে বিজিবি-বিএসএফ মৈত্রী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ২৪২ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাট: মহান বিজয় দিবস উপলক্ষে এবং বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ এর মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরো সুদৃঢ় করার লক্ষ্যে জয়পুরহাটে বিজিবি-বিএসএফ মৈত্রী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) বিকালে জয়পুরহাট স্টেডিয়ামে অনুষ্ঠিত ৬০ মিনিটের এ খেলায় উভয় পক্ষ কোন গোল করতে না পারায় ফলাফল ড্র হয়েছে।

উত্তর-পশ্চিম রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তর রংপুর এর তত্ত্বাবধানে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর আয়োজনে বিজিবি-বিএসএফ এর মধ্যে মৈত্রী ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

উক্ত মৈত্রী ফুটবল ম্যাচে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন রংপুর রিজিয়ন সদর দপ্তরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান। বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ভারতের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডার ইন্সপেক্টর জেনারেল অজয় সিং।
ফুটবল ম্যাচটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় এবং উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করেন ফুটবল খেলা প্রেমী হাজারো দর্শক। খেলা শেষে দুই দলের খেলোয়ারদের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন জয়পুরহাট ০১ আসনের সাংসদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভিন গাজী সহ বিজিবি- বিএসএফ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

উভয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এ ধরনের বন্দুতবপূ্ণ প্রতিযোগিতা দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

জয়পুরহাট ব্যাটালিয়ন ২০ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মো: রফিকুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় দায়িত্ব পালনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মধ্যে সম্প্রীতি বজায় রাখা, চোরাচালান রোধসহ অন্যান্য অপরাধ দমন এবং মহান বিজয় দিবস উপলক্ষে এই ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION