1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাট বাস চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত - Bangladesh Khabor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে জাতীয় সমবায় দিবস পালিত কারা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিচ্ছে, জানালেন ডিএমপির ডিসি দিবাস্বপ্ন দেখবেন না, এ জীবনে হাসিনা আর ফিরবে না: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে নির্বাচন, থাকছে না ইভিএম এমপিওভুক্ত শিক্ষকরাও একই হারে পে-স্কেল পেতে যাচ্ছেন: শিক্ষামন্ত্রী ডিসেম্বরে আ. লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়: খন্দকার মারুফ ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম

জয়পুরহাট বাস চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত

  • Update Time : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৩০৬ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একটি বাসের চাকায় পিষ্ট হয়ে নাইচ হোসেন (৩০) নামে সেনা সদস্য নিহত হয়েছেন। রবিবার (১১ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরের প্রধান সড়কে এ ঘটেছে।
নিহত নাইচ হোসেন গোপীনাথপুর ইউনিয়নের মহিতুর গ্রামের আক্কাস আলীর ছেলে। সে বাংলাদেশ সেনাবাহিনীতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে পুত্র সন্তানের বাবা হয়েছেন সেনা সদস্য নাইচ হোসেন। ওই সন্তানের আকিকার জন্য কর্মস্থল থেকে ছুটিতে গ্রামের বাড়ীতে আসেন তিনি। রবিবার সকালে অনুষ্ঠানের বাজার করতে গ্রামের বাড়ী থেকে আক্কেলপুর বাজারে আসেন তিনি। বাজার শেষে গ্রামের বাড়ীতে ফেরার পথে উপজেলা পরিষদ চত্বরের প্রধান সড়কে বিপরীতমুখি একটি মোটরসাইকেলে প্রথম ধাক্কা খেয়ে পড়ে গেলে অপর একটি বাসের তাকে আবারও ধাক্কায় দেয়। পরে ঘটনাস্থলেই তার মাথা বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান তিনি। পরে স্থানীয়রা বাসটিকে আটক করে সংশ্লিষ্ট থানায় খবর দিলে পুলিশ চালক ও বাসটিকে থানা হেফাজতে নেয়।
এ ব্যাপারে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক বলেন, খরব পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION