1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়িতা পুরস্কারে ভূষিত হলেন অভয়নগরের চিরচেনা মুখ সুলতানা আরিফা মিতা - Bangladesh Khabor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক সুন্দরগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে নিভে গেল দুটি শিশুর প্রাণ, শোকে স্তব্ধ গ্রাম

জয়িতা পুরস্কারে ভূষিত হলেন অভয়নগরের চিরচেনা মুখ সুলতানা আরিফা মিতা

  • Update Time : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ২৮৬ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : জয়িতা পুরস্কারে ভূষিত হলেন যশোরের অভয়নগর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সুলতানা আরিফা মিতা। সামাজিক কাজে অসামান্য অবদান রাখায় যশোর জেলা   এবং অভয়নগর উপজেলা থেকে জয়িতা পুরষ্কারে ভুষিত হলেন তিনি।
শুক্রবার ৯ ডিসেম্বর সকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় রোকেয়া দিবস উপলক্ষে উপপরিচালক স্থানীয় সরকার মোঃ হোসাইন শওকত তার হাতে জয়িতা পুরস্কারে ভূষিত সন্মাননা ক্রেস্ট তুলে দেন।
এসময় সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল জেলার অতিঃ জেলা প্রশাসক ফারুক হাচান, জেলা মহিলা লীগের সভাপতি লাইজু জামান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যানজেলা গোমেজ, জেলা মহিলা বিষয়ক উপপরিচালক  আনিচুর রহমানসহ বিভিন্ন নের্তৃবৃন্দ। অভয়নগরের উজ্জ্বল নক্ষত্র সুলতানা আরিফা মিতার কর্মকান্ডে উপজেলাবাসী গর্বিত, তার এই সন্মাননা পুরস্কার পাওয়ায় উপজেলাবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন।
এবিষয়ে সুলতানা আরিফা মিতা বলেন, আমি চিরকাল মানুষের ও সমাজের জন্য ভালো কিছু করে যেতে চাই। আমার সন্মান আমার একার নয়, উপজেলার সকল মানুষের, আমি অভয়নগর উপজেলার মানুষের পাশে আছি এবং থাকব, সবাই আমার জন্য দোয়া করবেন, ধন্যবাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION