1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিরামপুরে বেগম রোকেয়া দিবস পালিত - Bangladesh Khabor
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :

বিরামপুরে বেগম রোকেয়া দিবস পালিত

  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ২৬৯ জন পঠিত
মোঃ সাইফুল ইসলাম, দিনাজপুর: “সবার মাঝে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসারের কার্যালয় সহযোগিতায় উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প, মির্জাপুর, বেলডাঙ্গ, ব্রাক,বিওয়াই এফসি,ডেমোক্রেসি ওয়াচ, পল্লীবন্ধু পরিষদ, বন্ধন, এএসডিও, ডিভি স্বর্ণভূমি।
 শুক্রবার (৯ডিসেম্বর)  সকাল ১১.০০ টায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে, উপজেলা পরিষদের সামনে মানববন্ধন, ও উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা শেষে  জয়িতাদের সংবর্ধনা  অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার, পরিমল কুমার সরকারের সভাপতিত্বে এবং প্রশাসনিক কর্মকর্তা আসমা বানুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান খাইরুল ইসলাম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, মহিলা কলেজের অধ্যাপক মেসবাউল ইসলাম,আওয়ামী লীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত , সফল খামারি জেসমিন আরা, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম,বিরামপুর প্রেস ক্লাবের সভাপতি  আকরাম হোসেন, সাধারন সম্পাদক প্রভাষক মশিহুর রহমান প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন- বিরামপুর সরকারী কলেজের ভারপ্রপ্ত অদ্বৈত্য কুমার, সাবেক অধ্যক্ষ ফরহাদ হোসেন, দক্ষিণ উন্নয়ন ফ্রারামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক লাইওন, সারা মারান্ডী নির্বাহী পরিচালক স্বর্ণ ভূমি উন্নয়ন সংস্থা, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকগণ সহ অনেকে।
অনুষ্ঠান শেষে সফল জননী ও শ্রেষ্ঠ জয়িতা বাংলার ৪ জন নারী, শান্তি মুরমু,জেসমিন আরা,বেবি আক্তার, সাবেরী খাতুন, জনকে সম্বর্ধনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION