1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত - Bangladesh Khabor
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিস ; অফিস খোলা থাকলেও  থাকে না কর্মকর্তা- কর্মচারী হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড পদ্মায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ

অভয়নগরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত

  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ২৮৮ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর: জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো, মানববন্ধন, আলোচনা সভা, শপথ বাক্য পাঠ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে যশোরের অভয়নগরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়েছে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল শুক্রবার দিনব্যাপী দিবসটি উদযাপিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আ. মতলেব সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক।
এসময় উপস্থিত ছিলেন, কমিটির সহ-সভাপতি হাফিজুর রহমান, মাহাবুব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ ও কমিটির কর্মকান্ড উপস্থাপন করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুনীল দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজ।
সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা করা হয়। পরে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার, বিভা, প্রগতি সমাজকল্যাণ সংস্থা, আর আর এফ নওয়াপাড়ার ১ ও ২ শাখা, পল্লী ওয়েলফেয়ার এসোসিয়েশন ও শিশু নিলয় ফাউন্ডেশন নামের এনজিও একাত্মতা প্রতাশ করে অংশ নেয়।
দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকালে নওয়াপাড়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION