1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কালীগঞ্জে নিহত যুবক, জমি নিয়ে সংঘর্ষে আহত ১০ - Bangladesh Khabor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কারা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিচ্ছে, জানালেন ডিএমপির ডিসি দিবাস্বপ্ন দেখবেন না, এ জীবনে হাসিনা আর ফিরবে না: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে নির্বাচন, থাকছে না ইভিএম এমপিওভুক্ত শিক্ষকরাও একই হারে পে-স্কেল পেতে যাচ্ছেন: শিক্ষামন্ত্রী ডিসেম্বরে আ. লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়: খন্দকার মারুফ ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের র‍্যালি ও সমাবেশ

কালীগঞ্জে নিহত যুবক, জমি নিয়ে সংঘর্ষে আহত ১০

  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ২৯৯ জন পঠিত

মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।এ সময় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১০ জন।

গত(৯ই ডিসেম্বর)২০২২ইং সকালে কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের নোহালি গ্ৰামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, নোহালি গ্ৰামের আবু সাঈদ ও আব্দুল বারির মধ্যে তিস্তা চরাঞ্চলের জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ ধরে বিরোধ চলছে। এরই জের ধরে শুক্রবার সকালে উভয়ের মধ্যে হাতাহাতি হয়।

এর জের ধরে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই ওমর ফারুক মারা যান। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়েছেন। নিহত ওমর ফারুক ভোটমারী ইউনিয়নের নোহালি গ্রামের আবু বক্করের ছেলে।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এটিএম গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION