1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মাদক ও চোরাই মোটরসাইকেল- Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: রেজাউল করীম ‘হাসিনা ও আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে জামায়াত’ বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ ২০০ বিচারক প্রাথমিক মনোনয়ন পেলেন বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারের প্রত্যয় তারেক রহমান ও এরদোগানের জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ কোটালীপাড়ায় ইউএনওর সঙ্গে অটোরিকশা-মাহিন্দ্রা মালিক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

মাদক ও চোরাই মোটরসাইকেল-

  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৩০৬ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধিঃ দেড় শত পিছ ইয়াবাসহ গোপালগঞ্জের মাদক সম্রাট উজ্জল মোল্লাকে আটক করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে চরসোনাকুড় গ্রামের শর্টকোর্স মাদ্রাসার কাছ থেকে তাকে আটক করা হয়েছে। সে সদর উপজেলার পৌরসভার ১৩ নং ওয়ার্ডের চরসোনাকুড় গ্রামের ঝিলু মোল্লার ছেলে।

গোপালগঞ্জ ডিবি পুলিশের এসআই মো. ফারুক আলম এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের জানিয়েছেন, চরসোনাকুড় গ্রামের ঝিলু মোল্লার ছেলে উজ্জল মোল্লা পুলিশের চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত ইয়াবা বিক্রি করে আসছিলো। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে ডিবি পুলিশের এসআই মো. ফারুক আলম উজ্জলের ইয়াবা বিক্রির গোপন সংবাদ পায়। এরপর পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম -এর দিকনির্দেশনায় এসআই ফারুক আলম, ডিবি সদস্য মিরাজ, লোকমান, মাসুদ, রাকিব, ফয়সাল ও মোহনকে সাথে নিয়ে চরসোনাকুড় শর্টকোর্স মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা উজ্জল মোল্লাকে দেড়শত পিছ ইয়াবা ও একটি মোটর সাইকেলসহ হাতে নাতে আটক করে। ডিবি পুলিশের কাছে আটক উজ্জলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ডিবি পুলিশ ও সদর থানায় ১১টি মাদক মামলা রয়েছে। পুলিশ আরো জানিয়েছে, মাদক বিক্রেতা উজ্জল মোল্লা চোরাই মোটরসাইকেল, ইজিবাইক, প্রাইভেটকার সহ বিভিন্ন চোরাই মালামাল কেনাবেচা করে।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানায় উজ্জ্বল মোল্লা সহ ওই সিন্ডিকেটের সদস্যদের নামে একাধিক মামলা রয়েছে। এমনকি তারা ডিবি পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে মানুষের নিকট থেকে টাকা আত্মসাৎ করে। বর্তমানে উজ্জলের নিকট একটি চোরাই প্রাইভেট কার রয়েছে। পরে শুক্রবার আদালতের মাধ্যমে উজ্জ্বলকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION