1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: রেজাউল করীম ‘হাসিনা ও আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে জামায়াত’ বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ ২০০ বিচারক প্রাথমিক মনোনয়ন পেলেন বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারের প্রত্যয় তারেক রহমান ও এরদোগানের জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ কোটালীপাড়ায় ইউএনওর সঙ্গে অটোরিকশা-মাহিন্দ্রা মালিক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

গোপালগঞ্জে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৩০০ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২২ উপলক্ষে গোপালগঞ্জে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসন, জেলা দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে শুক্রবার (৯ ডিসেম্বর) বিকাল ৩ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পাল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মেজর সরদার নুরুল ইসলাম বিটিএফও (অব.)।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশন -এর উপপরিচালক মো. সিফাত উদ্দিন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাশেদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. গোবিন্দ চন্দ্র সরদার, জেলা আওয়ামী লীগের বিষয়ক সম্পাদিকা নাসিমা খানম, জেলা, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী,
গণমাধ্যমকর্মীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি- পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এর আগে দিবসটি উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসনের সুশাসন চত্বরে মানববন্ধন শেষে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION