1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কেটে প্রাচীর নির্মাণের অভিযোগ - Bangladesh Khabor
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিস ; অফিস খোলা থাকলেও  থাকে না কর্মকর্তা- কর্মচারী হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড পদ্মায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কেটে প্রাচীর নির্মাণের অভিযোগ

  • Update Time : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ২৭২ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের পারকুশলী গ্রামের প্রভাবশালী জি এম বোরহান গাজীর বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করে নালিশী জমি থেকে ১৫টি আম গাছ, ৬টি মেহগুনি ও ২টি সজনে গাছ কেটে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালুভরাট করে সীমানা প্রাচীর নির্মাণ করার অভিযোগ উঠেছে।

এর আগে গত ২৮ নভেম্বর ২০২২ ইং তারিখে বীর মুক্তিযোদ্ধার সন্তান আমির হোসেন খান নিজে বাদী হয়ে গোপালগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আদালতে উক্ত তপশিল ভূমি উল্লেখ করে একটি পিটিশন দায়ের করেন। যাহার নং ১১৭১/২২।

পরে আদালতের নির্দেশে গোপালগঞ্জ সদর থানার এএসআই মো. আসাদুজ্জামান সরেজমিনে গিয়ে বাদী- বিবাদীকে ডেকে মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত নালিশী তপশিল ভূমিতে কেহই অবৈধভাবে জমির আকার পরিবর্তন, গৃহাদি নির্মাণ, মাটিকাটা বা বালুভরাট করা এমনকি গাছকর্তন ও রোপন করা থেকে বিরত থাকতে লিখিত নোটিশ জারি করেন।কিন্তু প্রভাবশালী জি এম বোরহান গাজী আদালতের নির্দেশ অমান্য করে বিবাদমান ভূমিতে তার কাজ চালিয়ে যাচ্ছেন। খবর পেয়ে আমাদের প্রতিবেদক মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে সরেজমিনে ওই স্থানে গিয়ে ঘটনার সত্যতা পান। এসময় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে কর্মরত শ্রমিকরা দৌঁড়ে পালিয়ে যায়।

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে‌ প্রভাবশালী বিবাদীপক্ষ প্রাচীর নির্মাণের কাজ চালিয়ে যাওয়ায় বাদী আমির হোসেন খান থানায় জানিয়েও কাঙ্ক্ষিত সহযোগিতা না পেয়ে বাধ্য হয়ে গত সোমবার (৫ ডিসেম্বর) গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর আইনী সহায়তা চেয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION