1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত - Bangladesh Khabor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র সালমান শাহ হত্যা মামলায় কারাগারে ডন ‘তারেক রহমান-নরেন্দ্র মো‌দি একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’ জন্মহার কমাতে চায় সরকার হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেব: প্রধানমন্ত্রী একই হামলায় একজনের পর এবার শিবির নেতা  সালাউদ্দিনও চলে গেলেন না ফেরার দেশে ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান জয়পুরহাটের টুটুল  কোটালীপাড়ায় হাতকড়া হাতে বাবার জানাজায় আ. লীগ নেতা কামাল দ্বিতীয় পদ্মা সেতুর কাজ কবে শুরু হবে? যা বললেন সেতুমন্ত্রী

গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ২৮৭ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলা পুলিশ লাইনসে জেলার পুলিশ সদস্যদের মাস্টার প্যারেড এবং কিটপ্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ ডিসেম্বর) সকালে গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম প্যারেডে সালামি গ্রহণ করেন ও প্যারেড পরিদর্শন করেন।

এসময় তিনি রেশন স্টোর,মোটরযান শাখা, ফোর্স ব্যারাক, পুলিশ হাসপাতাল, নারী ব্যারাক, ফোর্সদের প্রয়োজনীয় সরঞ্জামাদি, বিভিন্ন যানবাহনও পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি অস্ত্রাগার পরিদর্শন করেন এবং ম্যাগাজিন গার্ডের সালামি গ্রহন করেন। কল্যাণ সভায় তিনি ফোর্সের সুবিধা- অসুবিধার বিষয় ধৈর্য সহকারে শোনেন করেন এবং তা নিরসনে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। পুলিশ সুপার এসময় ভালো কাজের পুরস্কার স্বরূপ অফিসার ও ফোর্সদের মাঝে বিভিন্ন ক্যাটেগরিতে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করেন। অতপর পুলিশ সুপার মহোদয় সবার উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন, সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান সহ জেলা পুলিশ, সকল থানা ও পুলিশের অন্যান্য ইউনিটের কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION