1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে সাংবাদিকদের সাথে বিদায়ী জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত - Bangladesh Khabor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক সুন্দরগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে নিভে গেল দুটি শিশুর প্রাণ, শোকে স্তব্ধ গ্রাম

গোপালগঞ্জে সাংবাদিকদের সাথে বিদায়ী জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ২৭১ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ: গোপালগঞ্জে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতি বিনিময় করেছেন বিদায়ী জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

রোববার (৪ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব পদে পদোন্নতি প্রাপ্ত) শাহিদা সুলতানা পিএএ।

বিদায়ী জেলা প্রশাসক (যুগ্মসচিব পদে পদোন্নতি প্রাপ্ত) এর জীবন দর্শনে জেলার প্রশাসনিক দিকনির্দেশনা, দায়িত্ব বোধ, কর্মতৎপরতা, ন্যায় পরায়নতা, সততা ও স্বচ্ছতা নিশ্চিতে উন্নয়নের ধারাবাহিকতার ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য শেখ মুহাম্মদ রুহুল আমিন, প্রেসক্লাব গোপালগঞ্জের মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, সাংবাদিক এসএম হুয়ায়ুন কবির, বাপ্পী সাহা, এস এম নজরুল ইসলাম, মনোজ সাহা, এস এম মোস্তফা জামান, সঞ্জয় বিশ্বাস, বাদল সাহা, আজিজুর রহমান রনি, মাসুদ পারভেজ, সাংবাদিক কে এম সাইফুর রহমান প্রমুখ।

এসময়অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাশেদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান, সহকারী কমিশনার আরিফ হোসেন,
জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা উপসচিব পদ থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি পাওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে তাকে বদলির আদেশ দেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়। প্রায় সাড়ে তিন বছর যাবত গোপালগঞ্জে জেলা প্রশাসক হিসেবে সরকারি দায়িত্ব পালনের সুবাদে বিশেষ করে করোনা মহামারীর সময় ব্যাপক ঝুঁকি নিয়ে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে গিয়ে বেশ কয়েকবার করোনায় আক্রান্ত হন। করোনা কালীন সময়ে অসহায় ও দুস্থদের মাঝে সরকার প্রদত্ত বিভিন্ন সাহায্য সহযোগিতা সঠিকভাবে বন্টনের নিমিত্তে পারিবারিক কার্ড প্রবর্তন করেন।

জমির পর্চা সহজে পাওয়ার লক্ষ্যে জেলা প্রশাসন ভবনের নিচ তলায় আধুনিক ও ডিজিটাল ওয়ান স্টপ সার্ভিস চালু করেন। এছাড়াও মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া জমি সহ ঘর প্রদান কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নে তিনি যথাযথ ভূমিকা পালন করেন। ফলশ্রুতিতে তিনি ব্যক্তি পর্যায়ে ২০২১ সালে জনপ্রশাসন পদকে ভূষিত হয়ে ব্যাপক খ্যাতি অর্জন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION