1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় মহিলা আ. লীগ সহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ -এর নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা - Bangladesh Khabor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কারা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিচ্ছে, জানালেন ডিএমপির ডিসি দিবাস্বপ্ন দেখবেন না, এ জীবনে হাসিনা আর ফিরবে না: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে নির্বাচন, থাকছে না ইভিএম এমপিওভুক্ত শিক্ষকরাও একই হারে পে-স্কেল পেতে যাচ্ছেন: শিক্ষামন্ত্রী ডিসেম্বরে আ. লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়: খন্দকার মারুফ ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের র‍্যালি ও সমাবেশ

বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় মহিলা আ. লীগ সহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ -এর নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা

  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ২৯৮ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ -এর নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এম.পি এবং সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা -এর নেতৃত্বে কমিটির অন্যান্য নেতৃবৃন্দ আজ শনিবার বেলা ১১টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে পৃথকভাবে ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি শাহেদা তারেক এবং সাধারণ সম্পাদক হাছিনা বারী চৌধুরী। তারপর ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের পুনঃনির্বাচিত সভাপতি সাবেরা বেগম এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক পারুল আক্তার বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় গোপালগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাছিমা আক্তার রুবেল, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, গোপালগঞ্জ পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর খাদিজা পারভীন, টুঙ্গিপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচি সহ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তারা মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এরপর নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION