1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে শীতবস্ত্র নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: রেজাউল করীম ‘হাসিনা ও আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে জামায়াত’ বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ ২০০ বিচারক প্রাথমিক মনোনয়ন পেলেন বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারের প্রত্যয় তারেক রহমান ও এরদোগানের জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ কোটালীপাড়ায় ইউএনওর সঙ্গে অটোরিকশা-মাহিন্দ্রা মালিক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

গোপালগঞ্জে শীতবস্ত্র নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা

  • Update Time : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৩১০ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ: গোপালগঞ্জে গত বছরের ন্যায় এবারও শীতবস্ত্র নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম।

এ লক্ষে তিনি গোপালগঞ্জের কাশিয়ানী রিপোর্টার্স ফোরাম এর সাংগঠনিক সম্পাদক ইবাদুল রানার হাতে শীতবস্ত্র প্রদান করেন। পরবর্তীতে কাশিয়ানী রিপোর্টার্স ফোরাম টিম রাস্তার পাশে ফুটপথসহ কাশিয়ানী উপজেলার বিভিন্ন স্থানে থাকা ছিন্নমূল হতদরিদ্র মানুষের মাঝে পুলিশ সুপার কর্তৃক প্রাপ্ত সেই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।

সুবিধা বঞ্চিত শীতার্তরা নতুন এই শীতবস্ত্র পেয়ে স্বস্তি প্রকাশ করেন এবং পুলিশ বাহিনীর গর্বিত সদস্য গোপালগঞ্জ জেলার মানবিক পুলিশ সুপার (এসপি) আয়েশা সিদ্দিকা ও তার পরিবার এবং পুলিশ বাহিনীর জন্য দোয়া করেন।

উল্লেখ্য, গত রোববার (২৭ নভেম্বর) গভীর রাতে গোপালগঞ্জ সদর ও আশপাশের ইউনিয়নে প্রান্তিক আয়ের দরিদ্র ও অসহায়, ভবঘুরে, ছিন্নমূল ও বেদে সম্প্রদায়ের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করেন মানবিক পুলিশ সুপার, আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম।

এসময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), এএসপি ক্রাইম, অফিসার ইন চার্জ ও সদর থানার ইন্সপেক্টর তদন্ত, উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বলেন, পেশাদারিত্বের কারণে অনেক সময় রাতে বের হতে হয়। চোখে পরে ছিন্নমূল মানুষের করুণ দৃশ্য, এই শীতে ওনারা শীতকষ্টে রাত যাপন করে। এ থেকেই শীতবস্ত্র নিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা মাত্র। যদি এতটুকু সস্তি আসে। হোক সেইটা প্রকাশ্যে অথবা গোপনে অথবা নীরবে। জেলা পুলিশের পক্ষ হতে শীতে কষ্ট পাওয়া এমন মানুষের পাশে দাঁড়ানোর এ কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়াও তিনি সমাজের বিত্তবানদের উদ্দাত্ব আহবান জানান- অসহায় ও ছিন্নমূল হতদরিদ্রদের পাশে থাকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION