1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই দেশে আর ভুখা মিছিল হয় না : এমপি গোপাল - Bangladesh Khabor
সোমবার, ১১ মে ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :

শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই দেশে আর ভুখা মিছিল হয় না : এমপি গোপাল

  • Update Time : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ২৭২ জন পঠিত

সুকুমার রায়, কাহারোল : শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই দেশে আর ভুখা মিছিল হয় না উল্লেখ করে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, শেখ হাসিনার সময়োপযোগী এবং দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পন্ন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন বিশ্ব অর্থনীতিতে একটা মন্দার সৃষ্টি করেছে সেই মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সুযোগ্য নেতৃত্ব দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক গতিকে সচল রেখেছেন।

তিনি বলেন, বাংলাদেশের স্থিতিশীল পরিস্থিতিকে বিনষ্ট করবার জন্য আবারও বিএনপি জামাত অপশক্তি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আর এই ষড়যন্ত্রের জবাব দেওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।

শনিবার (৩ ডিসেম্বর ২০২২) বিকেলে কাহারোল উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য গুদামে অভ্যন্তরীণ আমন ধান/চাল সংগ্রহ অভিযান এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, কাহারোল উপজেলার নির্বাহী অফিসার মো. নাইম হাসান খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ইউনুস আলী মন্ডল, উপজেলা খাদ্য গুদামের ওসি নিত্যান্দ রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সুকুমার রায়, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION