1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিএনপি বাংলাদেশে কোন উন্নয়ন করে নাই : এমপি জিল্লুল হাকিম - Bangladesh Khabor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক সুন্দরগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে নিভে গেল দুটি শিশুর প্রাণ, শোকে স্তব্ধ গ্রাম কোটালীপাড়ায় কালিমার পতাকা নিয়ে মোটর শোভাযাত্রা ‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার

বিএনপি বাংলাদেশে কোন উন্নয়ন করে নাই : এমপি জিল্লুল হাকিম

  • Update Time : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ২৮৯ জন পঠিত

আদম আলী, রাজবাড়ী : রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের জনসভায় রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি বলেন বিএনপি এদেশে কোন উন্নয়ন করে নাই। উন্নয়ন শুধুমাত্র আওয়ামী লীগ সরকারই করেছে।

প্রধান অতিথির বক্তব্য তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনে আপনারা কোন ভূল করবেন না, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।

মঙ্গলবার বিকাল ৪ টায় ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর উচ্চ বিদ্যালয়ে মাঠে জনসভায় বশির আহম্মেদ মিনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান একে,এম শফিকুল মোরশেদ আরজ, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক শামসুল আলম শফি,যুগ্ন সাধারন সম্পাদক এহসানুল হাকিম সাধন, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আহম্মদ আলী মাস্টার, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীর, জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান কল্লোল কুমার বসু সহ বালিয়াকান্দি উপজেলার প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ সহ সহযোগী সংগঠনের নেতা ও কর্মী বৃন্দ।

প্রধান অতিথি রাজবাড়ী ২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম বলেন ইসলামপুর ইউনিয়নের সড়কগুলোর উন্নয়নকাজ খুব দ্রুত হয়ে যাবে, এছাড়া সকল উন্নয়ন কাজ আমি আপনাদের করে দিবো।

সভায় বালিয়াকান্দি থানা পুলিশের অফিসার ইনচার্জ ( ওসি) আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টিম নিরাপত্তা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION