1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে চেংগুটিয়া রেল বস্তিসহ গণকবর ইজারা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিস ; অফিস খোলা থাকলেও  থাকে না কর্মকর্তা- কর্মচারী হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড পদ্মায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ

অভয়নগরে চেংগুটিয়া রেল বস্তিসহ গণকবর ইজারা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

  • Update Time : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ২৮৯ জন পঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগর উপজেলার চেংগুটিয়া রেলস্টেশন বস্তিতে বসাবসকারী ১২ টি ভুমিহীন দুস্থ পরিবারের মাঝে জমি ইজারা না দিয়ে ও স্থানীয় গণকবর ভুমি দস্যু মিরাজ মোল্লা কে অবৈধভাবে ইজারা দিয়ে দখল করে উচ্ছেদ চেস্টার প্রতিবাদে স্থানীয়রা যশোর খুলনা মহাসড়কের চেংগুটিয়া বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকাল ৩.০০ টার সময় চেঙ্গুটিয়া বাজার মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন ভুক্তভোগী খুলনা বি এল কলেজের ছাত্রী আকলিমা খাতুন, সমাজ সেবক মন্টু ঘোষ, সমাজ সেবক মোহসিন হোসেন।

ভূক্তভোগীরা বলেন, জনৈক রেলওয়ে কর্মকর্তা আমাদের প্রত‍্যেকের কাছ থেকে ডিসিআর বাবদ টাকাসহ অতিরিক্ত টাকা নিয়েও আমাদেরকে বরাদ্দ না দিয়ে অতিরিক্ত অর্থ লোভে অন‍্যকে বরাদ্দ দিয়েছেন।

রেলওয়ে কর্তৃক দেওয়া ইজারা বাতিল করে ভুমিহীন দের মাঝে ইজারা দেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এলাকাবাসীর মানববন্ধন ও অভিযোগের বিষয়ে সাবেক পৌর ১নং ওয়ার্ডের কাউন্সিলর আঃ গফ্ফার বলেন, বিষয়টি আমি শুনেছি খুবই দুঃখজনক ঘটনা। তারা গরীব গৃহহীন মানুষ, ওই জমি যদি বন্ধবস্ত দিতে হয়, তবে সকলের আগে ওই গরীব অসহায় মানুষেরা পাওয়ার কথা কিন্তু রেল কতৃপক্ষের এমন কর্মকান্ড আমি পছন্দ বা সমর্থন করিনা।

এবিষয়ে নওয়াপাড়া পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর রোকেয়া বেগম বলেন, আমি ছোট বেলা থেকে দেখে আসছি, ওই পরিবার গুলো ওখানে বসবাস করছে, তাদেরকে আমি সব সময় সহযোগিতা করে থাকি কিছুদিন আগে আমি টিউবওয়েল সহ বিভিন্ন সহযোগিতা করেছি। তারা সকলে ভূমিহীন আমি তারা রেলওয়ে জমিতে বহুদিন যাবত শান্তি বজায় রেখে বসবাস করছে। এখন হঠাৎ কোথায় বাড়ি সে এসে বলছে এই জমি তাকে ডিসিআর দিয়েছে। এটা মেনে নিতে পারছিনা। আমি মাননীয় প্রধানমন্রীসহ কতৃপক্ষের কাছে আবেদন করছি অনতিবিলম্বে ওই ব্যাক্তির ডিসিআর বাতিল করে এই ভূমিহীনদের নামে এই রেলওয়ে জমি বন্ধবস্ত দিলে কয়েকটি পরিবার বাঁচবে আমি জনগণের সেবক এবং সব সময় অসহায় মানুষের পাশে আছি এবং থাকবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION