1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নেতিবাচক রাজনীতির জন্য বিএনপির পতন অনিবার্য - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: পাটওয়ারী সরকার কোনো ধরনের তথ্য বিভ্রান্তি করবে না: মন্ত্রী আমির খসরু প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি, গ্রেফতার ৬ জন রিমান্ডে সোনারগাঁয়ে ১টি চুনা কারখানা ধ্বংস ও ১৬শ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান জয়পুরহাটের হত্যা মামলার ২ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার রূপগঞ্জে ২ টি চুনা কারখানা গুড়িয়ে দেয় ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ৮ কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল সরকার রাষ্ট্রপতি পদে এখনও প্রার্থী ঠিক করেনি বিএনপি: চিফ হুইপ

নেতিবাচক রাজনীতির জন্য বিএনপির পতন অনিবার্য

  • Update Time : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৪৩৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: নেতিবাচক রাজনীতির জন্য বিএনপির পতন অনিবার্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২৩ নভেম্বর) নোয়াখালী জেলার কবিরহাট উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

সরকারের বিরুদ্ধে বিএনপির নেতিবাচক রাজনীতির অভিযোগ প্রত্যাখ্যান করে ওবায়দুল কাদের বলেন, ‌‘সরকার নয়, নেতিবাচক রাজনীতি বিএনপি করে। আর এর জন্য পতন তাদেরই হবে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ফখরুল সাহেব, আপনারা আমাদের নেত্রীকে নিয়ে যেভাবে কথা বলেন, যে ভাষায় কথা বলেন, এগুলো ঠিক না। সরকারের পতন ঘটাবেন? আল্লাহ যাদের ক্ষমতায় রাখবে তাদের কেউ হটাতে পারবে না, পতন আপনাদের হবে। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে জনগণ আপনাদের পতন ঘটিয়েছে। আন্দোলন ১৩ বছর করেছেন ১৩ ঘণ্টাও রাস্তায় দাঁড়াতে পারেননি, পতন আপনাদের হচ্ছে।’

কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমির সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এএইচএম খায়রুল আনম সেলিম, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, সহিদ উল্লাহ খান সোহেল, সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু এবং কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION