1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে পাওয়ার টিলার চালক হত্যা মামলায় বাবা ও ছেলেসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড - Bangladesh Khabor
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
আর কোনো স্বৈরাচার যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী আপিল বিভাগে আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই যুক্তরাষ্ট্রে দ্বিতীয় প্রধান পোশাক রপ্তানিকারক এখন বাংলাদেশ পুলিশের জন্য সুখবর রিমান্ড শেষে কারাগারে ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মাঞ্জিল হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা গ্রহণযোগ্য হয়নি: বাবর গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী সেই স্ত্রীকে আবারও তালাক দিলেন আবু ত্বহা আদনান দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

জয়পুরহাটে পাওয়ার টিলার চালক হত্যা মামলায় বাবা ও ছেলেসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

  • Update Time : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ২৬৩ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট: জয়পুরহাটে পাওয়ার টিলার চালক এনামুল হক হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৪জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেওয়া হয়। এছাড়া মামলার আরেকটি ধারায় তাদের ৫ বছর করে সশ্রম কারাদন্ড দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ নূর ইসলাম এ রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার পন্ডিতপুর গ্রামের মৃত কুড়ানুর ছেলে রমজান আলী (৬৫), তার দুই ছেলে রঞ্জু মিয়া (৩৮) ও শাহীন আলম (৩৫) এবং একই এলাকার রেজাউলের ছেলে আব্দুল হান্নান (৪২)। এদের মধ্যে রঞ্জু পলাতক রয়েছেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলা থেকে আরও তিনজনকে খালাশ দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, সদর উপজেলার ভাদসা ইউনিয়নের ফরিদপুর এলাকার আলতাব হোসেনের ছেলে এনামুল হক ২০০৫ সালের ৪ ফেব্রুয়ারি  রাতে বজরপুর এলাকার ভগ্নিপতির বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে নিখোঁজ হন। রাতে আসামীরা পুর্ব শত্রুতার জের ধরে এনামুলকে মারপিটের পর হত্যা করে একটি আলুর ক্ষেতে লাশ ফেলে পালিয়ে যান আসামীরা।
পরের দিন সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ এনামুলের লাশ উদ্ধার করে। এ ঘটনায় ওই দিনই নিহতের বাবা বাদী হয়ে সদর থানায় ৭ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করলে ৪ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় দেন । রাষ্ট্রপক্ষের আইনজীবি এ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল সত্যতা স্বীকার করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION