1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধুর সমাধিতে শেখ হেলাল উদ্দীন কলেজের শ্রদ্ধা নিবেদন - Bangladesh Khabor
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আর কোনো স্বৈরাচার যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী আপিল বিভাগে আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই যুক্তরাষ্ট্রে দ্বিতীয় প্রধান পোশাক রপ্তানিকারক এখন বাংলাদেশ পুলিশের জন্য সুখবর রিমান্ড শেষে কারাগারে ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মাঞ্জিল হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা গ্রহণযোগ্য হয়নি: বাবর গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী সেই স্ত্রীকে আবারও তালাক দিলেন আবু ত্বহা আদনান দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

বঙ্গবন্ধুর সমাধিতে শেখ হেলাল উদ্দীন কলেজের শ্রদ্ধা নিবেদন

  • Update Time : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৩২৯ জন পঠিত

সেলিম শেখ, ফকিরহাট: বাগেরহাটের ফকিরহাটের শুভদিয়ায় অবস্থিত শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শনিবার (৫ই নভেম্বর) দুপুরে কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ ও বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দিন এর সাথে সৌজন্য সাাৎ করেন শিক্ষকগণ।

শেখ হেলাল উদ্দিন সরকারি কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাশ জানান, জাতির পিতার ভ্রাতুষ্পুত্র ও জননেতা শেখ হেলাল উদ্দীন এমপি নামে প্রতিষ্ঠিত কলেজটি সদ্য সরকারি হওয়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে এসেছেন।

এসময় বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষক বৃন্দ।

পরে ’৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন মাউশির আঞ্চলিক পরিচালক প্রফেসর হারুন অর রশীদ, সহকারী পরিচালক প্রফেসর এনামুল হক, কলেজ পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক কর্মচারীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION