1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় কালোবাজারে ও এম এস এর চাল বিক্রী ডিলারশীপ বাতিল - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

কোটালীপাড়ায় কালোবাজারে ও এম এস এর চাল বিক্রী ডিলারশীপ বাতিল

  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৩০৩ জন পঠিত

শাহ আলম মিয়া, কোটালীপাড়া: গোপালগঞ্জের কোটালীপাড়ায় কালোবাজারে ও এম এস এর চাল বিক্রীর অপরাধে খায়রুল ইসলাম নামক এক ডিলারের ডিলারশিপ বাতিল করেছে উপজেলা প্রশাসন।

রবিবার উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত উপজেলা ও এম এস কমিটির জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

উক্ত সভায় উপজেলা ও এম এস কমিটির সদস্য সচিব, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বলেন- মাস্টার রোল ও বাস্তব মজুদের সাথে মিল না থাকার কারনে খায়রুল ইসলামের ডিলারশীপ বাতিল করা হয়েছে।

তিনি আরো জানান, সে যে পরিমান চাল কালোবাজারে বিক্রী করেছে ইহার বর্তমান বাজার দরে দ্বিগুন টাকা সরকারি কোষাগারে জমা দিতে হবে।

এ বিষয়ে অভিযুক্ত ও এম এস ডিলার খায়রুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- ভাইকে চাল বিক্রী করার জন্য নিয়োগ দিয়েছিলাম, সে মাস্টার রোল সম্পন্ন না করেই চাল বিক্রী করেছে।

উক্ত খায়রুল উপজেলার আমতলী ইউনিয়নের ছোট দক্ষিনপাড় গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION