1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরে আলমগীর নামে এক ব্যক্তির ওপর হামলার ঘটনায় পৌর মেয়রের বিরুদ্ধে মামলা - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

মুকসুদপুরে আলমগীর নামে এক ব্যক্তির ওপর হামলার ঘটনায় পৌর মেয়রের বিরুদ্ধে মামলা

  • Update Time : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ২৬১ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর পৌর সভার মেয়র আশরাফুল আলম শিমুলের নেতৃত্বে হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন টেংরাখোলা গ্রামের আলমগীর শেখ।

গত রোববার (৯ অক্টোবর) রাতে মুকসুদপুর পৌরসভার পশ্চিম গোপীনাথপুর নামক স্থানে তাকে বেধড়ক মারপিট করেন পৌর মেয়র তার সঙ্গীয় লোকজন নিয়ে। পরে এ ঘটনায় গোপালগঞ্জ ম্যাজিট্রেট আদালতে পৌর মেয়র আশরাফুল আলমকে প্রধান আসামী করে মোট ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে আহত আলমগীরের ছেলে আনিস শেখ। মামলার ধারা মোঃ ফৌঃ কাঃ বিঃ ১০৭/১১৭ (সি)। মামলার অন্যান্য আসামীরা হলো গোপীনাথপুর গ্রামের সজল মিয়া, হেমায়েত মাতুব্বর, সোহান মিয়া, অসীম মিয়া, রাতুল মিয়া, রমজান কাজী, এবং টেংরাখোলা গ্রামের রবিন।

আলমগীর শেখ জানায়, আমার শশুরবাড়ি পশ্চিম গোপীনাথপুর এলাকায়। আমি শশুর বাড়িতে বেড়াতে গেছিলাম। ঘটনার দিন রাতে আমার শশুর বাড়ি এলাকার মাঠের কোনায় একটি চায়ের দোকানে আমি আর আমার শ্যালক চা খেতে যাই। ঘটনাস্থলে কয়েকজন লোক বলাবলি করছিলো টেংরাখোলা আর কমলাপুরের লোকজন সব নেশাখোর, আমি এই কথার প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়ে মেয়রের নিকট নালিশ করলে, মেয়র তার দলবল নিয়ে আমাকে বেধড়ক মারপিট করে। আমি মুকসুদপুর পৌর মেয়রের সঠিক বিচার দাবি জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION